somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যানড রিপোর্ট: বিক্রি হচ্ছে একটেল

০৯ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটেল। পুরো নাম টিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেম। একটেলে রয়েছে টেলিকম মালয়েশিয়ার 70 শতাংশ শেয়ার। বাকি 30 শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশী প্রতিষ্ঠান এ. কে. খান এন্ড কোম্পানি। নাম প্রকাশে অনিচ্ছুক একটেলের একটি সুত্র থেকে জানা গেছে, শীঘ্রই একটেলের বাংলাদেশ অংশের 30 শতাংশ শেয়ার কিনে নেবে টেলিকম মালয়শিয়া। এই কেনাকাটা সম্পন্ন হবে আগামী তিন মাসের মধ্যে। তখন একটেলের পুরো মালিকানা চলে যাবে টেলিকম মালয়েশিয়ার কাছে। তবে আপাতত একটেলের নাম পরিবর্তন করা হবে না।


কেন এই বেচাকেনা? এই প্রশ্নের জবাবে সুত্র জানায়, বাংলাদেশী শেয়ার হোল্ডারের নানা রকম চাপের কারনে আগাতে পারছে না একটেল। টেলিকম খাতের ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবেলায় প্রয়োজনীয় প্রফেশনাল এপ্রোচও দেখাতে পারছে না বাংলাদেশী পার্টনার। তাই তাদের শেয়ার কিনে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধানত্দ নিয়েছে টেলিকম মালয়েশিয়া।


তবে সমসত্দ শেয়ার কেনার পরে আবার তার কিছু অংশ বিক্রিও করতে পারে টেলিকম মালয়শিয়া। ইতিমধ্যে একটেলের শেয়ার কিনতে আগ্রহও প্রকাশ করেছে বেশ কিছু দেশী বিদেশী প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে একটেল সুত্রে জানা যায়, টেলিকম মালয়শিয়া নতুন পার্টনার নেয়ার ৰেত্রে মুলত তিনটি বিষয়ে নজর দেবে। এগুলো হচ্ছে ফিনেনসিয়াল কনডিশন, প্রফেশনালিজম এবং স্টাবলিশমেন্ট। বাংলাদেশে টেলিকম মালয়েশিয়ার পরবতর্ী পার্টনার হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলো বাংলাদেশী প্রতিষ্ঠান স্কয়ার গ্রম্নপ, ভারতের মোদি গ্রম্নপ (স্পাইস কমিউনিকেশনস), আবু ধাবি ভিত্তিক ওয়ারিদ টেলিকম এবং বাহারাইনভিত্তিক ব্যাংক আল ফালাহ।


গত মাসে ভারত ও মালয়েশিয়ার একাধিক পত্রিকায় প্রকাশিত হয় যে, বাংলাদেশের মার্কেটে প্রবেশ করতে চাচ্ছে ভারতের মোদি গ্রম্নপ। কারন তারা মনে করে বাংলাদেশের টেলিকম খাত খুব দ্রম্নত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়। এজন্য বাংলাদেশের কোন একটি মোবাইল অপারেটরকে তারা পুরোপুরি বা আংশিক কিনে নেওয়ার চেষ্টা করছে।
(ক্লোজআপহাসি)

উলেস্নখ্য মোদি গ্রম্নপ টেলিকম মালয়েশিয়াকে সঙ্গে নিয়ে ভারতের পাঞ্জাব এবং কর্নাটকে স্পাইস কমিউনিকেশন নামে টেলিকম সেবা দিয়ে থাকে। স্পাইস কমিউনিকেশনে টেলিকম মালয়েশিয়ার 49 শতাংশ এবং মোদি গ্রম্নপের 51 শতাংশ শেয়ার রয়েছে। বাংলাদেশেও একইভাবে কার্যক্রম চালানোর সম্ভাবনা রয়েছে তাদের।


দ্রষ্টব্য: উপরের রিপোর্টটি পুরোপুরি সত্য। পুরো দেড়দিনের পরিশ্রমের ফসল। কিন্তু এটা প্রকাশ করার সাধ্যি আমার নেই। কেন নেই? কারন অজ্ঞাত!
আর ছবিটি তুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×