somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইক্লোন সিডর: খাদ্য, পানি, কাপড়, বাসস্থানের হাহাকার

২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাফালবাড়ী, বাগেরহাট : সড়ক পথে বাগেরহাট দিয়ে তাফালবাড়ী পর্যন্ত গাড়ী নিয়ে যাওয়া যায়। এবারের সাইক্লোনে ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকা সাউথখালি’র পাশের গ্রাম বা বাজার তাফালবাড়ী। সেখানে এই নিয়ে তিনবার যেতে হলো আমাকে। প্রথমবার অল্প স্বল্প ত্রান নিয়ে, দ্বিতীয়বার শরনখোলা ও সাউথখালি এলাকা নিয়ে লেখার প্রয়োজনে আর সর্বশেষ বা তৃতীয়বার হচ্ছে আজকে। আজকে গিয়েছিলাম সাইকোন সেল্টার ও স্কুলগুলো সম্পর্কে খোঁজ নিতে।

তাফালবাড়ীতে বসে কথা হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাদেরই একজন আব্দুল জলিল ১৫ নভেম্বরের কথা স্বরন করেন এভাবে, আমরা বিভিন্নভাবে সরকারের সিগন্যালের কথা শুনেছিলাম। কিন্তু আগের মাসের সুনামি’র সিগন্যালের কথা মনে করে কেউ তেমন একটা গুরুত্ব সহকারে নেই নি। তারপরেও সাইক্লোন সেল্টারে যাই সাড়ে নয়টার দিকে। কিন্তু রেড ক্রসের স্থানীয় প্রতিনিধিদের তত্ত্বাবধানে থাকা সাইক্লোন সেন্টার দুটি তালাবদ্ধ ছিলো। ফলে ভেতরে ঢুকতে পারিনি।

অপর স্থানীয় বাসিন্দা আসাদ জানান, তাফালবাড়ীর সাইকোন সেন্টারটি তালাবদ্ধ থাকায় অনেকে মনে করেছিলো যে ঘুর্নিঝড় বোধহয় হবে না। তারপরও পাঁচ সাতজন দরজার কাছে বসে ছিলো। এরই মধ্যে রাত দশটার দিকে শুরু হয় তান্ডব। হঠাৎ পানির প্রচন্ড ধাক্কা আছড়ে পড়ে তাফালবাড়ীতে। ভাসতে থাকে মানুষ। এরই মধ্যে সাইকোন সেল্টারের দরজা খোলার ব্যবস্থা করা হয়। ভাসতে থাকা মানুষ কেউ সাতরিয়ে আবার কেউ ভাগ্যের জোরে সাইকোন সেল্টারে আশ্রয় নিতে সম হয়। তবে সেসময় আমাদের চোখের সামনেই অনেককে ভেসে যেতে দেখেছি। তাদের বাঁচার আকুতি দেখেছি কিন্তু কিছুই করতে পারিনি।

তাফালবাড়ী তথা সাউথখালি ইউনিয়নে নিয়মিতই ঢুকছে ত্রান। তবে সেটার সুষম বন্টন নেই। আমি অবাক হয়েছি বিভিন্ন অঞ্চল থেকে আসা ত্রানের বহর দেখে। উত্তরাঞ্চল যাদেরকে আমরা মঙ্গাক্রান্ত বলি তারাও ত্রান নিয়ে হাজির হচ্ছে দক্ষিনাঞ্চলে। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস হবে না। ঢাকাসহ বিভিণœ বিভাগীয় শহর থেকে ব্যক্তি পর্যায়ে কিংবা শিক্ষার্থীরাও ত্রান বা নগদ টাকা এনে বিলি করছে। তবে এসব উদ্যোগ পুরোপুরি চাহিদা মেটাতে পারছে না। আর সুষম বন্টন ব্যবস্থা না থাকায় সেগুলো সবার কাছে পৌছাচ্ছেও না। আর তাই অনেক এলাকাতেই মানুষ এখনো ত্রানের জন্য অপোয় আছে। অবশ্য বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সাধ্যমতো চেষ্টা করছে। ছোট ছোট লঞ্চে করে অনেক এলাকায় ত্রান পৌছে দিচ্ছে তারা।

আমার সাথে দুইজন জাপানী সাংবাদিক আছে। জাপানের "The Mainichi" সংবাদ পত্রে কাজ করে ওরা। ওদের পত্রিকায় আজকের প্রধান শিরোনাম "They lost everything"। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে শরনখোলা ও খুড়িয়াখালি এলাকার বর্তমান অবস্থা। আজকে থেকে ঘুর্নিঝড় দুর্গতদের সাহায্যের জন্য ত্রান সংগ্রহও করবে উক্ত পত্রিকা।

ছবি সৌজন্য: Aftenposten
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×