somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ব্লগ এবং কিঞ্চিত কাব্যচেষ্টা

০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু আমায় সবসময় বলে যে, পৃথিবীতে কোন কাজ প্রথমবারের মতো করা না-কি সবচে' কঠিন। প্রথম প্রেম, প্রথম চুম্বন, প্রথম ভাললাগা এবং যাবতীয় সকল প্রথম। বাঁচোয়া অন্য সকল প্রথমগুলো আমি বেশ সাফল্যের সাথে উতরে গ্যাছি। তো এবার এলো প্রথম ব্লগিং এর সময়।

তবে এবার ব্যাপারটা কিছুটা খটমটে ঠেকছে বৈ-কি। নাবালক (যদিও আমি জন্ম হতেই নিজেকে বালক এবং বালেগ উভয় মনে করলেও সরকারযন্ত্রটি তাদের বয়সের কাটছাটে তা মানতে দেয় না), সদ্যবালক বা কৈশোর পেরুণো পোড় খাওয়া যৌবনে যে বিষয়টি নিয়ে আমার সবচাইতে সমস্যা হয়েছে তা হচ্ছে লেখালেখি বিষয়ক কোনো বিষয়ের সূচনা। তপুর মতো আমি না বুঝে সূচনা করতে চাইনা। বেশ ভাল করেই বুঝি যে এর উপসংহারের রয়েছে ঢের বাকি। আর তাই দেখা যায়, বিধি বাম হিসেবে গড়ে ওঠে না, সূচনাটাই।

এই ধরুন না, গত প্রায় ছ' মাসের ব্লগ পাঠ অভিজ্ঞতায় ১০০+ 'আমি নতুন' বা 'দোয়া করবেন' গোছের আগমনী বার্তা দেখে প্রায় শ' দেড়েক টেমপ্লেট মাথায় আছে কিন্তু কাজে লাগছে না। যা হচ্ছে তা হলো নিরেট প্রগলভ আচরণ।

সে যাকগে, ঢেকি স্বর্গে গ্যালেও ধান ভাঙবে। তাই কি আর করা! না দিলাম পরিচয়। না চাইলাম দোয়া। না মুড়ে রইলাম কোন আকর্ষণীয় ফটোকে ;) থুক্কু মোড়কে। আমি অরণ্য সৌভিক। আপনাদের মাঝেই প্রগলভ কোনো একজন, এই পরিচয়-ই না হয় থাক।

সো টা-টা-বাই-বাই (দুষ্ট ছেলেরা বা মেয়েরা অনুগ্রহ করে বাঈ বাঈ ভাববেন না) আবার দেখা হবে আর দেখা-সাক্ষাৎ হওয়ার আগে আমার এক ব্যর্থ কাব্যচেষ্টা (ব্লগে এসেছি নিদেনপক্ষে কিছুটা বিরক্তি করি)।



আমি দীর্ঘতাকে প্রলম্বিত করিনি,
তার অন্তর্বাসে আঁটকে যাওয়া কিছুটা নি:শ্বাস-
আর এক পুঁজি কষ্টকে আমি দিতে চাইনি
অমরত্ব।

আমার সেই সব অসংলগ্ন কথা-
আর তার সংলগ্ন সব চিন্তা
এর-ই মাঝে ছিলাম একদিন-
তুমি, আমি...
আর-
ইউক্যালিপটাসের ছায়ায় বেড়ে ওঠা
সে জীবন।

তবুও জীবন বদলায়, তাকে বদলাতে হয়।

গবেষণাগারে সূত্রবদ্ধ হয় সে
কান্না-হাসির দুই অনুপাত এক মিশ্রণে
ভষ্মীভূত হয়-
লজ্জা-যৌনতা, হিংসা-প্রতিহিংসা;
আর-
ভালবাসা।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ সকাল ১০:১০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×