somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার বুড়ি - ১

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-কেমন আছ?
-ভাল। আপনি?
-হুম ভাল।
প্রথম কথা গুলো সম্ভবত এমনই ছিল।

বুড়ির সাথে প্রথম কবে দেখা হয়েছিল সেই তারিখ টা ঠিক মনে নাই। মনে নাই শুরুর কথাটাও। এছাড়া বাকী সবই মনে আছে পানির মত। মাসকট প্লাজার coopers এ প্রথম দেখা। ওর ভিতরে লাজুক একটা ভাব ছিল। চোখ নিচে নামানো ছিল। অথচ মোবাইল ফোনের কল্যানে এর আগেও আমার সাথে কথা হয়েছে অনেক বার, তখন ওকে এতটা লাজুক মনে হয় নাই। আজ এখানে এসেছি ওর সাথে দেখা করতে কারন সে আমাকে না দেখে শুধুমাত্র আমার কথা শুনে আমায় মন দিতে সে নারাজ। তাই এসেছি নিজেকে রাজকন্যার সামনে জাহির করে রাজকন্যার মন জয় করতে। যদিও আমার চেহারা মোটেও সুন্দর না আবার যুগের সাথে তাল মিলিয়ে অতটা হ্যান্ডসাম ও হতে পারিনি.......তারপরও একবুক ভালবাসা নিয়ে এসেছি রাজকন্যার মন জয় করতে।

বিশেষ কোন কথাই হয়নি প্রথম দিন। অনেকটা চুপচাপ বসে থাকা খাবার অর্ডার দেয়া, খাওয়া......তারপর চলে আসা। কথা ছিল ফোনে সিদ্ধান্ত জানাবে। কিন্ত হায় কি পোড়া কপাল আমার তারপর থেকে ১ সপ্তাহ হতে চলল কোন খবরই নাই ওর। যদিও ওর নিজের ফোন ছিল না তারপর ও আমাকে দেখার আগে তো ওর মায়ের ফোন থেকে নিয়মিত ই ফোন করত। যাক পছন্দ না হলে কি আর করা.......আমি যেমন আছি তেমনই থাকি.....এটা চিন্তা করে চুপ হয়ে গেলাম। আর আমার যেই Friend এর মাধ্যমে পরিচয় হয়েছিল ওর বকা হজম করতে লাগলাম।

এর মাঝে কিছু কথা বলে রাখি .......... বুড়ি ওর আসল নাম না। নামটা ভালবেসে আমি ওকে দিয়েছিলাম। এখনো ওকে আমি এই নামেই ডাকি।

সে যাক সপ্তাহ খানেক পর মনে হয় ভাগ্যদেবী আমার দিকে মুখ তুলে তাকাল। হঠাৎ করেই একদিন বুড়ির ফোন পেলাম জানলাম আমাকে তার খুব পছন্দ হয়েছে । কথাটা শোনার পর নিজের কানকেই নিজে বিশ্বাস করতে পারছিলাম না। সেই দিনের কথা এখনো মনে আছে ..... বাসে করে কোথায় যেন যাচ্ছিলাম ওর কথাগুলো শোনার পর বাস থেকে নেমে গিয়েছিলাম মাঝ পথে.......... খুশিতে। পড়ে অবশ্য নিজেকে একটু বোকা বোকা মনে হয়েছে......কারন মাঝ পথে বাস থেকে নেমে বাকিটা পথ হেটে যেতে হয়েছিল। (প্রথম প্রেমে পড়লে সব মানুষই সম্ভবত একটু ক্যবলা কিছিমের হয়ে যায়)

বাস্ এর পর থেকে শুরু হল বুড়ির সাথে আমার ভালবাসার দু্র্দান্ত এক ইনিংস। সেই দুর্দান্ত ইনিংসের ধারাভাষ্যই আপনাদের শোনাব.........
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×