
তুমি কি ঠিক আগের মত আছো।।
এম এস আরেফীন ভুঁইয়া।।
দীর্ঘ সময় তোমাকে দেখছিনা পথ চলায়
কি করছো কেমন আছো ?
ধূসর বর্ণের শাড়ি পরিহিত তুমি
কঁপালে খয়ের রঙের টিপ
ঠোটে গোলাপ রঙের লিপস্টিক
হাতে ম্যাচ করা চুড়ি
গলায় কৃত্রিম সোনার চেইন
পাঁয়ে নূপুর
কি অপরূপ সাজে সেজেছো
দেখলে চোখ যুগল অস্থির হয়ে উঠে
মনে অজান্তে।
অসম্ভব ভাললাগা,তোমার ছলাকলা
তোমার তাঁকানোর ভঙ্গি
কি অসাধারণ আকর্ষণ
তোমার শারিরীক ভাষা,বাচন ভঙ্গি
মানুষকে কাছে টানে।
তোমার হরিণী চোখ
তোমার কালো চুল
সবই অন্য রকম চিরচেনা
তুমি কি ঠিক আগের মত আছো।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


