
সুখি তুমি হতে
এম এস আরেফীন ভুঁইয়া
সুখি তুমি হতে
দেখতে তুমি কিভাবে চুড়ুই বাসা বাধে
এক একটি আগাছা বারবার কষ্ট করে এনে,
তুমিতো তা দেখনি কখনো!
তুমি দেখেছো আট্টালিকা গড়ার ইট সিমেন্ট বালি
আর মার্কারি গ্লাসের আধুনিক স্থাপত্য।
..
তুমি যদি দেখতে বাবুইরা কিভাবে গড়ে ঘর
চিকন সুতায় একটু একটু করে বুনন,
তুমি দেখেছো কিভাবে তৈরি হয় ডুপ্লেক্স ভবন।
তুমি যদি দেখতে পায়রার এক একটি কষ্টের রজনী
কিভাবে ছিলো ঝড বৃষ্টি মাথায় রেখে
নীড়হীন, করেছিল একাকি রাত্রি যাপন!
তুমিতো দেখেছো অভিজাত সুখের নিশি যাপন।
..
তুমি যদি দেখতে শালিকের করুণ আর্তনাদ
দুষ্ট ছেলের দল তার গৃহ ভেঙেছে বলে
তার কাঁপানো কণ্ঠস্বর,কিচিমিচি শব্দ।
তুমি দেখেছো শুরুতে প্রাসাদ সুগঠিত ভবন
দামী যতো আধুনিক আসবাবপত্র!
..
যদি দেখতে এ সব বাস্তব জীবন যাপন।
সুখি তুমি হতে!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



