somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্তিত্বে নিজের বাড়ী

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"খোকা,তুই পারবি? সত্যিই পারবি তো?"

মায়ের মুখের দিকে তাকিয়ে দেখি,উৎকন্ঠা নিয়ে চেয়ে আছে আর দুচোখ।

সেই বয়সে আর কিছুই থাকুক না থাকুক,সাহস ছিলো বুকে।হেসে বললাম,পারবো মা,দেখো তুমি।আমি এখন বুঝতে পারি,সেদিন মা সুখের কান্না কেদেছিলেন।

আমার চাকরীর টাকায় আমি একটা মাথা গোজবার ঠাই বানাতে চলেছি।সেই চাকরি,যা আমার কষ্টের ফল।বেতন নামমাত্র।তাও চলে।পাকা ঘর উঠবে বাড়ীতে, ইটের দালান।

ঘরের ভিত উঠে, আর আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।আর একটু।এইতো একটু...এভাবে চলতে থাকে।

ঘরের কাজ শেষ হয় না।আমার ছুটি শেষ হয়।টাকা ফুরিয়ে যায়।ছুটে যাই চাকরীতে,প্রতিমাসে আমার পাঠানো টাকায় আব্বার মুখের হাসি কিনি,ভাইবোনের শান্তি কিনি,মায়ের সুখের চোখের পানি কিনি।

এভাবেই কাটাই।বাড়ী হয়।টিউবওয়েল বসে।নীল রঙের।সবাই বলে, আছাফুরের মা,তোর কি শান্তি!! তোর তো ইটের দালান। লাল রঙের ইট।উপরে খোলার চাল।আহা নিজের ঘর!

নিজের বাড়ী। দিন যায়,মাস যায়,বছর যায়,আমার বাড়ী পুরানো হয়।এই বাড়ী কেউ নাই এখন।
মা, আব্বা,কেউ নাই।এখন আর পথে আসার সময় গলা ফাটিয়ে চিৎকার দিতে দিতে আসিনা,কারন আমার মা আমার ডাক শোনার অপেক্ষায় নাই।এখন আর টাকা দিয়া আব্বার মুখের হাসি ফুটাইতে হয় না।আব্বা পরম শান্তিতে ঘুমায়ে আছেন।

আমার বাড়ী,সেই নিজের বাড়ী,আমার থাকার সময় নাই।শহরে বড় বাড়ী আমার!দুই সন্তান ডাক্তার।যে বাড়ী আমার পরম যত্নের ধন,তার মায়া আমার কাটে না।আমি যাই,দেখি আমার মায়ের মুখ।আব্বার হাসি।সেই বাড়ী আমি দেখতে আসি একাকী।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি ও নিঃসঙ্গতা

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬

বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?

তুমি একদিন বলেছিলে
বৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×