রাজধানীর কাউন্টার বাসের ডানদিকের সারির সামনের ৯ টি সিট মহিলা,শিশু ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ । কাউন্টার বাসের যাত্রী হিসেবে এই মহিলা সিট নিয়ে অনেক অম্ল মধুর ঘটনার মুখোমুখি হয়েছি। বেশির ভাগ ঘটনাই আজকে যেটা ঘটল সেটার মতই। পার্থক্য শুধু আজ সাথে আমার সদ্য বিবাহিত স্ত্রী ছিল।
তো ঘটনা হল , ফার্মগেট থেকে ওকে নিয়ে বেলাল এন্টারপ্রাইজ এ উঠলাম। যথারীতি উঠে দেখি মহিলা সিটে পুরুষ বসে আছে। না আপনারা যা ভাবছেন তা না। বসে থাকা ভদ্রলোককে বলতেই উনি সিট ছেড়ে দিলেন। কিন্তু পাশে দাঁড়ানো একজন বলে উঠল যে মহিলারা কেন মহিলা সিট ছাড়া অন্য সিটে বসে আছে। শুনেই মেজাজটা বিলা হয়ে গেল
আরো বলতে চাই ওহে কুকুরের দল বাসায় কি করিস জানিনা তবে বাসে যদি মহিলাদের সিটে বসে নিজেদের পুরুষত্ব জাহির করতে চাস তাহলে এখনি এক কোপে পুরুষত্বটাকে কেটে ফেলে ব্রিহন্নলা হয়ে যা তাহলে সিট নিয়ে ঝামেলা করতে হবে না।
আরেকটা কথা অনেক পুরুষের ই অভ্যাস পেছনের সব সিট খালি থাকা সত্তেও মহিলা সিটে বসা। ওই সমস্ত পুরুষকে থাপ্প্রাইতে ইচ্ছে করে।
আমি নতুন লিখি ভুল ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



