একখান কথা বলতে চাচ্ছিলাম ..........যদি অভয় দেন তাইলে বলি....... দয়া করে কোপাতে আইসেন না...........সরকার বলেছে ট্রাইব্যুনাল স্বচ্ছ আমিও তাই বিশ্বাস করি । বাচ্চু রে ফাঁসি দিসে জামাত, লীগ, বিম্পি সবাই খুশি ( অন্তত কেউ বিরুদ্ধে কথা কয় নাই ) । কিন্তু কাদের মোল্লার রায়ে কেউ ই খুশি না ( না জামাত, না লীগ, না বিম্পি )। সবাই চাইতেসে হয় তার ফাঁসি হউক নয়ত মুক্তি পাক । ট্রাইব্যুনাল কি জনতার কথায় চলবে ????? ও ও তার মানে খা পো রা তোমাগো কথা অনুযায়ী রায় দিলে সব কিছু স্বচ্ছ আর না দিলে বিলাই বেজার না ????
এখন মনে হয় সময় এসেছে ট্রায়াল টা লাইভ দেখানোর তাহলে জাশি লীগ বিম্পি সহ আমজনতা প্রকৃত অবস্থা বুঝতে পারবে । কোনটা ফেয়ার কোনটা আনফেয়ার তা বুঝবে । জানি দুনিয়ার কোথাও হয়তো এমন নিয়ম নাই । কিন্তু বাংলাদেশের মত অস্থির দেশে এটার প্রয়োজন আছে বৈকি । জানিনা আদালত অবমাননা করে ফেললাম কিনা , করলে এই অবুঝকে মাননীয় আদালত ক্ষমা করে দেবেন ।
আমি জানিনা সামনে পরিস্থিতি কেমন হবে?? তবে যা হচ্ছে তা মোটেও ভাল হচ্ছে না । তার মানে রায় কারো বিপক্ষে গেলেই এখন থেকে আন্দোলন শুরু হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



