এক দাবি নিয়ে স্লোগানে মুখরিত রাজপথ…
একটাই দাবি……. ফাঁসি….
নেমেছে ঢল এবার লাখো জনতার…
আমরা যে এ দেশটাকে বড় ভালোবাসী….।।
রাজাকার আলবদরের ঠাই নাই এ মাটিতে …
এদের বিরুদ্ধে দাড়িয়েছে…
নতুন প্রজন্ম…গোটা জাতি…
এ বিচারের রায় কোনোদিনও মানিনা….
মানবো না এমন অসঙ্গতি……।
গনজাগরণ… প্রতি প্রাণে মনে একি স্রোতে…
যখন অলিতে গলিতে ছড়িয়ে যায়….
হাতে হাত মিলিয়ে...কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে…
দাবি আদায়ের জন্য সবাই… একসাথে সামনে দাড়ায়….।।
হতেই হবে একটাই রায়….একটাই দাবি ফাঁসি….
যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হবে…কাষ্ঠে ঝুলিয়ে রশি……।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




