৫২, ৬৯, ৭১ এবং ৯০ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের ইতিহাসে দেখা যায় সেসব আন্দোলনে ছিলেন ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ। আরও ছিলেন বাংলার লেখক সমাজ, শিল্পী সমাজ তথা সাংস্কৃতিক কর্মীগণ। আজ ২০১৩ সালের আন্দোলনের সাথে যুক্ত হলো নতুন একটি নাম- `ব্লগার্স`। এ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। তাদের আহবানে সাড়া দিয়েছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। এতোদিন যেন একটি ডাকের অপেক্ষায়ই ছিল বাংলার মানুষ। তাদের প্রতি একাত্মতা ঘোষণা করে আজ জেলায় জেলায় তৈরি হয়েছে আন্দোলনের মঞ্চ। সে মঞ্চকে ঘিরে রয়েছে এখন সর্বস্তরের মানুষ। ধ্বনিত হচ্ছে `রাজাকারদের ফাঁসি চাই, ফাঁসি চাই` `একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার`। রাত-দিন এক করে একটানা প্রতিবাদ। এ এক অভিনব আন্দোলন! এ এক অন্য রকম আয়োজন। এক অন্য রকম অনুভূতি। বাংলার মানুষ এ ধরনের আন্দোলন কখনও দেখে নি। এ এক নতুন অভিজ্ঞতা! বাঙালি আবার লড়াই করতে নেমেছে। এ লড়াই আজ বাঙালির অস্তিত্বের লড়াই। এ লড়াই জিততে হবে। এ আন্দোলনে সরকারের কর্তৃত্ব নেই, বিরোধী দলের কর্তৃত্ব নেই, সেনাবাহিনীর কর্তৃত্ব নেই, কোনো বিশেষ দেশের কর্তৃত্ব নেই, জাতিসংঘের কর্তৃত্ব নেই। এ আন্দোলনের কর্তৃত্ব কেবল বাংলার তরুণ সমাজের হাতে। এ তরুণরা বাংলার ব্লগার্স। আজ মুক্তিযোদ্ধা ও ব্লগার্স সমার্থক শব্দ।
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।