একদিন থেমে যাবে আমার সব পাগলামি বার বার মেসেজ করা___ "কি করো? কার সাথে কথা বলো? কেন মেসেজের রিপ্লাই করছো না? কোথায় এখন? কি খেয়েছো ?" থেমে যাবে দেখো ফুল স্টপের মত ..... আর এই থেমে যাবার পর বুঝবে সেই দিন এই পাগলটা কতটা ভালবাসেছিল !!! আচ্ছা তোমার মনে আছে তোমাকে কত নামে আমি ডাকতাম ? মনে মনে হাসবে জানি, আর হাসতে হাসতে তুমি কেঁদে দিয়ে আর আমার মেসেজগুলো পড়বে!! আমার ছোট ছোট লেখার মাঝে তোমার গন্ধ আছে কিনা অনুভব করবে ,সবুজ বাতি জ্বলে কিনা বার বার চেক করবে , তারপর লাস্ট সিনের তারিখ আর সময়টা দেখে মন ও খারাপ হবে, চিৎকার করে কাঁদবে তখন আমার নাম ধরে ধরে জানি .... মনে রেখ আমার জানায় ভুল নেই কোন ফিরতে তোমায় হবেই সেইদিন। এখন তুমি ব্যস্ত আমি চিৎকার করলেও শুনো না, হয়তো তোমার হৃদয়ের কান আজ জব্দ অন্য কারো হৃদয়ে, হয়তো আমাকে আর প্রয়োজনই মনে করো না ... খুব পাগলামো করি তাই বলে কি বলতে পারবে তোমাকে বকেছি ? সন্দেহ করেছি বলো ? যখন তুমি একা একা অনেকদিন _মাস খবর নাওনি আমি কি বলেছি অন্য ছেলের সাথে রিলেশন তোমার? বলিনি কারণ আমি বিশ্বাস করতাম তোমাকে, তাই তোমার কাজে কখনো বাধা দেয়নি আমি কিন্তু বার বার মেসেজ করতাম কল দিতাম তোমার কন্ঠ শুনতে___ ঠকিয়েছো তুমি আমাকে অনেক,আর্থিকভাবে নয় ,আভিজাত্যে নয় ,শুধু ভালোবাসায় .... তুমি অবহেলা করেছো ,পালিয়ে থেকে থেকে মুক্তি দিতে চেয়েছো_ কোন মোহে লুকিয়ে থাকতে জানো সেটা ভালো করেই , আমার ভালবাসার জোরেই তোমাকে টেনে আনতাম, হুউম ,আর কিছুদিন পর তুমি আবার হারিয়ে যেতে___ আজ আর পাগলামো করবো না খুব ক্লান্ত লাগে, বুঝাতে পারবো না তোমাকে কত ব্যথা বুকে নিয়ে, আমি দিনকে করি শেষ _আর রাতকে কাঁদিয়ে নিজে থাকি জেগে .. ঘুম পাচ্ছে কেঁদে কেঁদে কি ঘুমানো যায়? এলোমেলো কেমনজানি বড্ড একা একাই কথা_ বলতে বলতে চোখের জলে _ মুখে মুচকি হাসির লম্বা নিঃশ্বাস টেনে ভেতরে _ গভীর একটা কষ্ট লুকিয়ে যাচ্ছি তোমার চোখের আঁড়ালে তোমার সীমানার বাহিরে... অথচ তুমি টের পাও না কতটা গভীরে কষ্ট লুকিয়েই আমি চোখে কাজল দিয়ে হাসি __ বিদায় আমার সকল পাগলামোকে বিদায় আমার আমিকে _ বিদায় তোমাকে আর সহ্য করতে হবে না আমার ছেলেমানুষিকে __ ভালো থেকো যেভাবে থাকলে তোমার শান্তি হবে____
আত্মকথন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।