
চলি তোমার নামে তোমারি সরল পথে
পথিমধ্যে কুচক্রী বসে থাকে ওতপেতে।
তারি পাতা ফাঁদে মোর দেহমনে কেবল, কেবলি আতঙ্ক
অতঃপর দিকভ্রান্ত হয়ে অনুসরণ করি কুচক্রীর পদাঙ্ক।।
সারাটিক্ষণ কুচক্রী দেয় মোরে ভয়ের তাগাদা
ভয়ে ভয়ে পাপের বুজা নিয়ে বেড়ায় আমি গাধা।
দিকে দিকে কুচক্রীর মায়াজাল
যাই আমি কোথা?
সর্বত্রই তার ফাঁদ পাতা
তবে কি মোর মানবজনম যাবে বৃথা?
কুচক্রীর কুমন্ত্রণা ও প্ররোচনায় পড়ে
যাই তোমার পথ থেকে দূরে, বহুদূরে।
তার ধোঁকায় আমি আজ বিবেকের আয়নায় পথভ্রষ্ট, জীব নিকৃষ্ট
তুমিতো চাইলেই আবার বানাতে পার মোরে জীবকুলের শ্রেষ্ঠ।।
সর্বত্র সর্বদা কুচক্রীর কুচক্রে আমি বিপথগামী
তুমি ছাড়া নেই কোন রক্ষাকর্তা ওগো অন্তর্যামী।
হে আমার প্রভু, তোমার সরল পথে কর প্রদর্শন
মোর অন্তর করোনা তোমার সত্য হতে লঙ্ঘন।
একটু যদি করুণা হয়গো তোমার
বিপথে নেবে এমন সাধ্য আছে কার?
আমি পাপী তাই আছি অধীর অপেক্ষায়
কুচক্রী থেকে বাঁচতে তোমার যেন করুণা পায়।
চাই তোমার কুদরতি শীতল কুলে আশ্রয়
তুমি তো মহাদাতা, পরম দয়াময়।।
লেখার সময়কাল : ৭ জুন ২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

