somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আকতার আর হোসাইন
ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com n nফেসবুক আইডি : Akter R Hossain nnnফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

প্রসঙ্গ: জাফর ইকবাল

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার বন্ধু রাশেদ, দিপু নাম্বার টু, আমি তপু - এই বইগুলো স্রষ্টা জাফর ইকবালের জন্মদিন গেল গতকাল।

তার ভক্ত সংখ্যা যেমন প্রচুর, হেটার্সের সংখ্যাও তেমন। আমার কাছে মনে হয় হেটার্সের সংখ্যাটাই বেশি। সে যাইহোক, ওনার সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিমত জানাচ্ছি এই পোস্টে। এর বেশি কিছু নয়।
.

আমি ওনাকে ভালবাসতে চাইলেও ভালবাসতে পারি না আসলে ।

আনিসুল হকের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। ওনি নিঃসন্দেহে অনেক জ্ঞানী লোক। ওনিআমাদের জ্ঞানকে বিকশিত করেছেন। আমাদের কিশোর জিবনকে তিনি আনন্দে মাতিয়ে রেখেছেন, জাগিয়ে রেখেছেন চেতনা। রাশেদ চরিত্ত দ্বারা আমাদের শিখিয়েছেন মৃত্যুভয়কে জয় করে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। দেশপ্রেমের বলে বলীয়ান হয়ে কিভাবে বুক চিতিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তিনি আমাদের শিখিয়েছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।


কিন্তু জানেন কি?

দিনশেষে ওনারা নিজেরাই সুবিধাবাদী...

এতদিন সেটা একটু একটু আঁচ করা গেলেও স্পষ্ট ছিল না, কিন্তু যখন কৌটা আন্দোলন রাশেদরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছেন তখন আমাদের জাফর ইকবাল, আনিসুল হকদের কলম থেমে যায়।
ছাত্র আন্দোলন যখন চলে, কচি কচি বাচ্চারাও যখন অন্যায়ের শিকার তখনো জাফর ইকবালের কলম নিশ্চুপ। তিনি প্রথমে দেখেছিলেন জনগণ কোন পক্ষে বেশি অবস্থান নিচ্ছে। তারপর তিনি অবশ্য একটা কলাম লিখেছেন।

তিনি আমাদেরকে চেতনাকে জাগিয়ে তুলেন কল্পিত রাশেদ দ্বারা কিন্তু কল্পনার রাশেদ যখন বাস্তবে আসে তখন তারা ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকে তাঁদের কলম।

এমন সুবিধাবাদী লোকদের ভালবাসতে চাইলেও বাসা যায় না আসলে.. আবার এমনও হতে পারে, নিজের অবচেতন মন তাকে ভালবাসতেই চায়না।

ওনার লেখাকে নিঃসন্দেহে ভালবাসি। কিন্তু দিনশেষে ওনাকে ঘৃণাই করি।

তবে হ্যাঁ, একটি কথা। ওনার জন্মদিনে ওনাকে নিয়ে যেই পোস্ট করেছে সব পোস্টেই হাহা রিয়েক্টের বন্যা বয়ে গেছে। আর কমেন্ট এর কথা নাই বললাম।

আমার কথা হল কাউকে ঘৃণা করা কিংবা ভালবাসা, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি যাকে ভালবাসি সে অন্যজের ঘৃণার পাত্র হতেই পারে। আমাকে সেটা মেনে নিতে হবে।

আবার আমি যাকে ঘৃণা করি সে অন্যা কারো কাছে ভালবাসার মানুষ হতেই পারে। তাই বলে ট্রল করা নয়। এগুলো মেনে নিতে হবে। মানুষের মতামত, পছন্দ অপছন্দকে সম্মান করতে হবে। তবেই না আমরা মানুষ।


আমরা যাকে ঘৃণা করি। তাঁকে ঘৃণা করার কারণ আমরা ভদ্রভাবে ও মার্জিত ভাষায় আলোচনা করতে পারি। কিন্তু কোন অশ্লীল ভাষার ব্যবাহার বা তাঁকে আমরা গালাগালি করতে পারি না, বিদ্রূপ করতে পারিনা। যদি গালাগালিই করি তবে আমরা মানুষ রইলাম কই?

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০২
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×