somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম

১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বড়ই ঘুম কাতুরে মানুষ। ঘুমের সমাস্যা আমার কখনও ছিলো বলে মনে পরে না। কখনও কখনও ১০০% ঘুমিয়ে পরার আগেই ঘুমের ঘোরে চলে যাই আর স্বপ্ন দেখে আধা জাগা আধা ঘুমে কথা বলতে থাকি। :P

আগে জানতাম না যে কফি খেলে ঘুম পায় না তাই সারা দিন কাপের পর কাপ কফি কফি খেলেও ঘুমের সময় গুটি শুটি মেরে ঠিকই ঘুমিয়ে পড়তাম। যেই জানলাম কফি খেলে ঘুম পায় না অমনি কফি খেলেই আর ঠিক মত ঘুমাতে পারিনা। কি জ্বালা X( কফি খাওয়া ছেড়ে দিলাম এত বছর কফি খাবার পর। ঘুমের কষ্ট আমি সইতে পারিনা, ঘুম বরই ইম্পরটেন্ট আমার কাছে। ঘুম না হলে মন মেজাজ খুবই খারাপ থাকে X(।

মন খারাপ থাকলে তো কথাই নেই আরো বেশি ঘুম পায়। টেনশনে থাকলে অঘোরে ঘুমাই। সমস্যায় থাকলে বুক ধরফর করতে থাকে ঘুমের চোটে। আবার মন ভাল থাকলেও ভাল ঘুম হয়।

কাজ না থাকলে দিনের পর দিন আমি ঘুমাতে পারি, একবার ছয় মাস বেকার ছিলাম। সারাদিন রাত ঘুমাতাম, মাঝখানে খাওয়া আর স্নানের জন্য উঠতাম। আমার বন্ধুরা আমাকে ঘুমের কুমিড় বলে ডাকতো। যখনই কেউ ফোন করত ঝাড়ি শুনতো " আহ ফোন করার আর সময় পাসনা এখন ঘুমাচ্ছি তো X((।" ওরা বলতো "কখন যে তোর না ঘুমানো সময় God knows"

কখনও বাড়িতে কোন আড্ডা বসলে সবাই মিলে ঠিক করতো আমাকে সারা রাত জাগিয়ে রাখা হবে। আমিও না বলতাম না। আড্ডায় যখন সবাই ব্যাস্ত তখন হঠাৎ কেউ আমকে খুজে পেতো এক কোনায় গুটি শুটি মেরে চুপ চাপ গুমিয়ে পড়েছি। :P

বয়স হলে ডাক্তার কিছু ভাইটামিন দেয়, সাপ্লিমেন্ট দেয় এক্সট্রা এনার্জির জন্য। নিয়ম সকালে উঠে ওগুলো খেয়ে নেয়া। আমি তা জানতাম না। সকালে অফিস যাবার তাড়া থাকায় ব্রেকফাস্ট করার সময় পেতাম না তাই খালি পেটে ভািটামিন না খেয়ে রাতে ঘুমুতে যাবার আগে খেতাম। একবার রেগুলার চেক আপের জন্য ডাক্তারের কাছে যেতেই কথায় কথায় উনি জিঙেস করলেন আমার ভাইটামিন খাবার সময়। বলালাম রাতে ঘুমের আগে খাই। শুনে তো ডাক্তার হা করে থাকলো ৩ মিনিট। বললো " তারপর?" আমি বললাম "তারপর ঘুমাই।" অবাক হয়ে ডাক্তার বলল " ভাইটামিন খবার পর তো ঘুমাতে পারার কথা নয়। ওগুলো এক্সট্রা এনার্জি দেয় How can you sleep? You should take vitamin in the morning so that you get more energy whole day" :-*

মাঝে মাঝে ঘুমের ভেতর হাটা হাটি করি। কথাও বলি, কষ্ট করে ঘুম ভেঙে উঠার ঝামেলা করিনা।:)

এই আমি গত রাতে ঘুমাতে গেছি ৯টার সময় এই ভেবে যে আজ অনেকদিন পর বেশ অনেকক্ষন ঘুমাব বেলা করে উঠব আহা আজ শনিবার :D:D:D

ভোর ৪.৩০ শে সেই যে ঘুম ভাঙলো..... আর ঘুম আসেনা /:) কি ঝামেলায় পরলামরে বাবা। পুরা উল্টা কাহিনি :-*। আধা ঘন্টা চরম চেষ্টা চালাবার পর হাল ছেড়ে দিয়ে উঠে টি ভি নিয়ে বসলাম আর এই ব্লগ। কোকিল আর সাদা বকের ডাকে বাইরের অন্ধকার যেন ছিড়ে ছিড়ে যাচ্ছে। ক্লান্তিহীন ভাবে কোকিল দুটো ডেকে যাচ্ছে কে জানে কোন সুখে ;)। সিংগাপুরে কাক শহজে দেখা যায়না তবে প্রচুর কোকিল। কোকিলের ডাকে অস্থির হয়ে যাই মাঝে মাঝে।

বহুদিন পর ভোরের আগের ভোর আর ভোর দেখলাম। আকাশটা আজ মেঘলা। সকালের প্রথম বাসটার বাস স্টপ ছুয়ে যাবার শব্দ পেলাম। সুইমিং পুলের পাশে সাদা সাদা বক গুলো ধ্যানে বসেছে, ঘাস কাটা আর ঝাড়ুদার মানুষগুলো হাই বুট পড়ে লনে নামছে। ফলিপিনো আর ইন্দোনেশিয়ান মেইড রা পাপ্পি গুলোকে নিয়ে হাটাতে বেড়িয়ে জটলা করে সকালের গল্পো জুড়েছে।

আর এক ঘুম পর ভিয়েতনাম যাচ্ছি। হাইডি, জ্যামা আর গ্রেস আমার অপেক্ষায় আছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৫
৪২টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×