বিপ্লবীর বেশ ধরে স্লোগান করতে চেয়েছিলাম রাজপথে,
রক্তে তখন প্রতিশোধের বারুদ ;
চিৎকার করে চেয়েছিলাম আত্মার স্বাধীনতা,
তুমি শুনোনি,
মিলল না স্বাধীনতা !
কয়েদী করে দিলে চিরতরে
'বিপ্লবী' হওয়া স্বপ্নই রয়ে গেল !
৩৫ বছর কেটে গেল নিমিষেই ;
আলো খুঁজতে গিয়ে চোখে ছানি পড়ল
তবু মুক্তির দেখা পেলাম না,
স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার স্বাদ পেলাম না !
অথচ,
আমি বিপ্লবী হতে চেয়েছিলাম,
কথার থেকে মনের স্বাধীনতা চেয়েছিলাম,
এতকাল ধরে পচে মরার চেয়ে,
স্বাধীনভাবে একটি দিন বাঁচতে চেয়েছিলাম !!

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



