
অনুভূতিগুলো বুক পকেটেই জমা থাক !
ধোয়ার ছলে তুমি দেখে নিও ।
ভালোবাসাগুলো ফ্রেমেই আটকানো থাক;
ধুলো সরানোর ছলে তা নতুন করে দিও ।
অভিমানগুলো না হয় চোখের কোণেই রেখো;
কান্নার ছলে তা ঝেড়ে ফেলে দিও !
হাসিগুলো যত্ন করে রেকর্ড করে রেখো;
মন খারাপের দিনগুলোতে বাজিয়ে নিও ।
কষ্টগুলো মেঘের মতন আকাশেতেই থাক;
বাদলা দিনে ভিজার ছলে বুঝে নিও ।
আমি না হয় বোকাই থাকি,
জীবন আমার অগোছালোই থাক !
পাশে থাকার ছলে নিজের মতন করে -
তুমি সাজিয়ে দিও, গুছিয়ে নিও ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


