
ধরে নিলাম, এই জন্মে কখনো প্রেমিক হবো না,
প্রেম আমার জন্যে নয়!
ধরে নিলাম, সুখ কখনো আমার তীরে ফিরবে না,
সুখের হাসি ক’জনেরই জন্য আর!
ধরে নিলাম, তোমায় নিয়ে স্বপ্ন দেখা পাপ,
বেশি স্বপ্নে শুনেছি স্বপ্নদোষ হয়!
মেনে নিলাম, আমি ব্যর্থদের দলে,
সফলতার মালা অন্য কারো জন্যে!
স্বীকার করে নিলাম, কবিরা দন্ডিত,
কবিতা তাদের আজন্ম পুড়ে ছাড়খাড় করে!
সত্য মাথা পেতে নিলাম, তোমার ছলনার,
অভিনয়ের আরেক নাম দিলাম তোমায়!
শুনছো,
তোমার চোখে সেদিন অবজ্ঞাই দেখিছিলাম,
ভালোবাসা সে তো অন্য কারও!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



