
শহুরে এই তিক্ত হাওয়ায় ভেসে এসো একদিন এদিকটায়,
সাথে তোমাদের গত - কথামালা গুলো সংগে এনো !
মিথ্যে গল্পে হাঁপিয়ে উঠেছি । ভাল্লাগে না আর !
তার চেয়ে বরং তোমাদের এপিটাফের শব্দগুলোই ভালো;
কয়েক শব্দের গল্পে অনেকটা পথ চলা যায় !
অনেকটা শতবর্ষ পুরোনো হুইস্কির মতন,
দু এক পেগে স্মৃতিরা কয়েক যুগ কাটিয়ে দেয় !
হিপোক্রেসি টুঁটি চেপে বসে আছে, বাঁচাও আমায় !
পারলে,
একদিন এসো এদিকটায় , গল্প করব !
আলো আধারের গল্প !!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



