
একটা বিছানায় দুটো শরীর ছিল,
সেখানে দুটো প্রাণ ছিল,
ভালোবাসা ছিল চাদরে।
দিন যায় চাদর পুরনো হয়,
রাত আসে চাদর তার রূপ বদল করে,
চক্রের মত চলছে তো চলছে!
অথচ,
ছেলেটি ভেবেছিল ভালোবাসার ঘর প্রাণেতে!
মেয়েটি খুঁজেছিল সেই প্রাণে মাথা রাখার স্থান!
দু'জনেই চাদরে হারিয়ে গেল!
অদ্ভুত,
একটা বিছানায় দুটো শরীর ছিল,
সেখানে দুটো প্রাণ ছিল!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



