
এই সান্ধ্য ঘুম,
মন খারাপের মেঘলা আকাশ,
গোধূলির বিষণ্ণতা;
কখনো তো তোমার ছিল না!
তবে কেন মুখ লুকালে আজ!
দোহাই দিলে নিয়তির!
অরুচির ভ্রুণ কি তবে দানা বেধেছে?
অবিশ্বাসের বীজ কি রোপিত তোমার দেয়ালে?
শরতের কাশফুল কি ধুতুরা হয়ে গেল?
এসব তো কখনো তোমায় ছুয়নি আগে!
তবে কেন আজ?
বসন্ত কেন চৈত্র হয়ে দাগা দিল প্রাণে ?
.
জানো তো কানের বিষ হৃদয়কেও নীল করে তোলে!!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



