
আকাশটা তবে তোর হোক!
বন্দী খাঁচার শিকল যেদিন ভাংবে;
যেদিন তুই ডানা মেলে উড়বি সে আকাশে,
সেদিন না হয় এক টুকরো নীলিমা,
কিছু সাদা সাদা মেঘ আর-
একটা পূর্ণ চাঁদ সমেত একরাশ জোছনা ছুড়ে দিব সে আকাশে!
সেদিন না হয় কাশফুলগুলো বাতাসে করে ভাসিয়ে দিব!
জোনাকির সবুজ আলোয় স্নিগ্ধতা ছড়িয়ে বরণ করবো তোকে!
আসবি তো?
তোর আকাশে উড়বি তো?
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




