
পত্রের ওপাশে কিছু নেই, কিছু স্বপ্ন ছাড়া!
তবুও তোমায় পাঠালাম।
পড়ে যদি কিছু পাও।
এতে যদি মুখে এক চিলতে হাসি ফুটে,
চোখের কোণে এক টুকরো মেঘ ভেঙে পরে ;
পড়ুক তবে!
আচ্ছা তুমিও কি এখন কাজল মাখো চোখে?
নখগুলো কি এখনো মেহেদীর রঙ চুরি করে?
চুলোগুলো কি এখনো বাম পৃথিবী ঘিরে রাখে?
নাকি সব ময়লার মতন ডাস্টবিনে ছুড়ে ফেলেছো?
নাকি দামী কোসনে নতুন করে সাজিয়েছো নিজেকে?
জানতে ইচ্ছা করে!
সময় পেলে জানিও; আর শোনো,
পত্রের ওপাশটাই সত্যিই কিছু নেই, কিছু ছাইপাঁশ ছাড়া!
ওপাশটা শূণ্য দারুণ, একলা লাগে, তোমার ভীষণ তাড়া!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




