
মাঝে মাঝে মনে হয়-
প্রেম তো অনেক হল
দুজনে এবার তলোয়ার তুলে নেই
তার গলার নালীতে আমার তলোয়ার
এভাবেই শেষ হোক পৃথিবী !
শেষ হোক আমাদের অস্তিত্ব !
কখনো নিজের অজান্তেই মনে হয়-
জানা তো অনেক হল !
তোমাকে, আমাকে !
চল, অচেনা হয়ে যাই
মুছে ফেলি পিছনের পুরোনো স্মৃতি,
মুছে ফেলি আমাদের !
প্রায়ই ভাবি এখন –
ভালোবাসা বাসিতে আর কতকাল মরবো,
এবার না হয় একটু বাঁচি , নিজের মতন !
ঘৃণার বুলেটে ছিন্ন করি দুটি নাম, একটি সম্পর্ক !
ছিন্ন করি তোমায় ঘিরে সকল মায়া !
চল তবে শুরু হোক !
শুরু হোক মধুর সে লগ্নের যেখানে
মুছে যাবে সব ! তুমি ! আমি ! ভালোবাসা ! সম্পর্ক !
তুমি থাকবে তো পাশে, যেমনটি ছিলে আগে কিংবা
থাকার অভিনয় করে গেছ ! থাকবে বলো !!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



