somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা শুরু করলো - মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয়

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ জানুয়ারি ২০১৩ আনুষ্ঠানিক ভাবে যাত্রাশুরু করলো "মজার স্কুল [পথশিশু আর আমরা কতিপয় ]" . মূলত পথশিশুদের প্রাথমিক অক্ষরজ্ঞান দান, প্রয়োজন অনুযায়ী সম্ভব হলে, এই স্কুল থেকে শিশুদের মুল ধারার স্কুল গুলোতে স্থানান্তর করা । পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সজাগ করা ইত্যাদি বিষয় গুলোর পাশাপাশি বিনোদন যেমন, মাসে একবার শিশু পার্কে নিয়ে যাওয়া , চিড়িয়াখানা এবং জাদুঘর দেখতে নিয়ে যাওয়ায় । বছরে নির্দিষ্ট সময় পর পর নতুন পোশাক দেয়া এবং অবশ্যই মজা করতে করতে ওদের ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলা - মজার স্কুল এর মুল উদ্দেশ্য ।

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে মজার স্কুল । আপনি যদি আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে আমাদের জন্য কাজটি অনেক বেশী সহজ হয়ে যাবে ।

এই প্রজেক্ট এর সাথে প্রশিক্ষক হিসেবে জড়িত সকলে স্বেচ্ছা শ্রম দিচ্ছে । এবং যে যেভাবে পারছে আর্থিক ও শারীরিক ভাবে নিরলস পরিশ্রম করছে, নিঃস্বার্থ ভাবে ।

ক্লাস :: রবি - মঙ্গল - বৃহস্পতি

সময় বিকাল :: ০৩:৩০ মিনিট

স্থান :: সোহরাওয়ার্দী উদ্যান , কালি মন্দিরের সামনে , ঢাকা বিশ্ববিদ্যালয় - এলাকা ।




এতক্ষন পড়ছিলেন ফেইসবুক গ্রুপ মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় সম্পর্কে ।

এখন পড়ুন প্রথম দিনের আপডেট

আজকে ছিল, মজার স্কুল এর প্রথম ক্লাস । বেশ ভালো ভাবেই শেষ হয়েছে প্রথম ক্লাস ।

সংক্ষেপে : মোট ৮ জন পথশিশুকে আজকে আমরা পড়িয়েছি ।
মারিয়া , মারজিয়া , মীম , সুমি , সুমাইয়া, বর্ষা , রাসেল ও রবিন ।

আজকে যা দেয়া হয়েছে

একটি করে সানসিল্ক শাম্পু
একটি করে মিনি প্যাক নারিকেল তেল
একটি করে সারফেক্সেল প্যাকেট
একটি করে ক্রিমমিল্ক চকলেট
একটি করে প্যাকেট রুটি ও কলা

আজকে যা শিখানো হয়েছে

যেহেতু , প্রথম দিন ছিল । জানার চেষ্টা করেছি ওরা কে কি ভালো পারে । অবাক করে ওরা আমাদের শুনিয়েছে , ১ থেকে ১০০ গোনা । অ আ ....... ক খ ............. জ্ঞান শুনিয়েছে ।

যাদের সম্পর্কে বলতে হয়
গ্রুপের সাথে জড়িত সদস্যদের ভিতরে একজন মনি আপু (Shahab Uddin), একজন সুদীপ্ত (@Su Dipto) একজন সৈকত ( Osomapto Golpo ) আমাকে মুগ্ধ করেছে । কত সহজে এই সকল পথশিশুদের তারা আপন করে নিয়েছে, না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না । আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করার দুঃসাহস আমি দেখাবো না । আমি কিন্তু আপনাদের অনুপ্রাণিত করছি না, আসলে আমি আপনাদের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করছি । স্যালুট আপনাদের । ছিলেন শাহাবুদ্দিন ভাই, অমর দা অসাধারন দুই জন মানুষ । আমি, অধম সব সময় শিখি, শিখেই যাচ্ছি । আশা করছি ভবিষ্যতেও মজার স্কুল এর সাথেই থাকবেন ।

আমাদের পরবর্তী ক্লাস রবিবার ২০ জানুয়ারী ২০১৩ বিকাল ৩.৩০ মিনিটে একই স্থানে ।

- আলো আসবেই


[ সৈকত ভাই যেমন মুগ্ধ করেছে ঠিক তেমনি প্রতিবার জ্যামের দোহাই দিয়ে দেরি করে, কিছুটা অবাকও করেছে । সময় জ্ঞান খুব গুরুত্বপূর্ণ জীবন চলার পথে , সফলতার কথা না হয় বাদই দিলাম ][/sb


কিছু ছবি নিচে দেখুন

পথশিশু সুমাইয়া এক থেকে একশ গুনতে পারে, হাত তুলে আমাদের তাই জানাচ্ছে




একজন সুদীপ্ত পথশিশুদের গণনা খুব মনোযোগ দিয়ে শুনছে



পথশিশু আর আমরা কতিপয়






সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিতে পারেন


কোন প্রশ্ন বা আমাদের সাথে কাজ করতে চাইলে বা আমাদের কোন আর্থিক সাহায্য করতে, যোগ দিতে পারেন । আমাদের গ্রুপে

মজার স্কুল নিয়ে পোস্ট - ০১

মজার স্কুল নিয়ে পোস্ট - ০২
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×