ইউরোপের সমাজে অনেক দিনের ধারণা বড় স্তনের নারীরাই সুন্দর।
আজ বুধবার ব্রিটেনের দ্য টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে ব্রিটনি মার্শাল নামের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর অভিমত প্রকাশিত হয়েছে। ব্রিটনি স্কুল শেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু সে তার মা চ্যান্টাল মার্শলের মতো ‘আকর্ষণীয়’ শরীর পেতে চায় না। এদিকে চ্যান্টাল মার্শাল মেয়ের অভিরুচি ও ইচ্ছে নিয়ে ভীষণ দ্বিধান্বিত।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী নয় সন্তানের মা চ্যান্টাল মনে করেন, ব্রিটনি এখন একটি ‘ছেলেমি বয়সে’ আছে। নটিংহ্যামশায়ারের অ্যাশফিল্ড জেলার কির্কবির বাসিন্দা চ্যান্টাল ও তাঁর চার মেয়ে স্তন বাড়াতে এখন পর্যন্ত ব্যয় করেছেন ৫০ হাজার পাউন্ড। ১৯৯৬ সালের পর থেকে এখন পর্যন্ত চ্যান্টাল অপারেশন করিয়েছেন চারবার। এরপর তাঁর স্তনের পরিমাপ ৩৪বি থেকে বেড়ে ৩২জিজি হয়েছে। তাঁর কন্যা এমা (৩০), টেরি (২৭), টারা (২৬) ও রিপলি (২১) হেঁটেছেন মায়ের পথেই।
কিন্তু ব্রিটনি কথা, ‘আমি এখনো অনেক ছোট। স্তন বড় করার কথা ভাবার সময় এখনো আসেনি। আমি ভালোভাবে লেখাপড়া করতে চাই। আমি মনে করি একজন মেয়ের তা-ই করা উচিত, যা সে চায়। তবে এখন পর্যন্ত আমি স্তন বাড়াতে চাই না।’
ব্রিটনি বলছিল, ‘এ বিষয়ে আমি মা ও আপুদের সঙ্গে অনেক কথা বলেছি। নিজেদের বড় স্তন আর এ জন্য অন্যেরা ওদের দিকে যেভাবে তাকায়, তাতে তারা সত্যিই মজা পায়। আগে ভাবতাম, হয়তো আমিও একদিন আমার স্তনকে অনেক বড় করে তুলব। কিন্তু এখন যখন ওদের দিকে তাকাই তখন হাস্যকর মনে হয়। ব্যাপারটায় আমি গা-সওয়া হয়ে গেছি। মা যতই পীড়াপীড়ি করুন, ওসব কথা আমি আর শুনছি না।’
চ্যান্টাল কিন্তু বলছেন, ‘আমি আমার মেয়েদের চিনি। আর এও জানি, একদিন ব্রিটনিও তার বোনদের মতো হতে চাইবে।’ তিনি মনেপ্রাণে চান একদিন ব্রিটনি তার বোনদের মতো হয়ে উঠুক।
মাঝারি তনুর অধিকারী চ্যান্টাল এর মধ্যে নানি হয়ে গেছেন। তবুও শুধু উন্নত স্তনের জন্য তিনি নিজেকে এখনো তরুণী বলে মনে করেন। তিনি মাঝেমধ্যে মেয়েদের সঙ্গে নৈশক্লাবে যান। লোকেরা তাঁকে মেয়েদের বোন ভেবে ভুল করে, এটা দেখে তিনি ভীষণ মজা পান। তিনি বলেন, ‘আমি আমার মেয়েদের এই ছদ্মরূপ দেখতে ভালোবাসি। জানি বয়স হলে ব্রিটনিও এদের মতোই হবে।’
ব্রিটনির বড় বোন এমা একজন মোহিনী মডেল ও রূপচর্চা-পসারি, টেরি একজন ঘোড়া প্রশিক্ষক, টারা গৃহকর্মী এবং রিপলিও রূপচর্চা-পসারি। তাঁর চার ভাই—টম (২৪) এখন বেকার, ড্যানি (২০) একজন মিস্ত্রি, ডিলান (১৯) ও ব্যান্ডন (১৫) ছাত্র।
ভাইয়েরা ব্রিটনিকে বরাবর সমর্থন করে যাচ্ছেন। চ্যান্টালও স্বীকার করেছেন, ‘আমার ছেলেরা ভাবে আমি এবং মেয়েরা পাগল।’ তিনি বলেন, ‘ওরা সব সময় ব্রিটনির পক্ষে। ওরা চায় ব্রিটনি হোক অন্য রকম। ছেলেমেয়েদের মধ্যে ব্রিটনিই সবচেয়ে বুদ্ধিমান। ওর জন্য গর্ব হয় আমার।’
ব্রিটনিও মায়ের গর্ব ধরে রাখতে চায়। তবে অন্য রকম করে। সে বলেছে, ‘পরিবারের প্রথম মানুষ হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আগে পড়াশোনা, এরপর সব।’
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।