২০ লাখ বছর আগে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মানুষ
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাবিষয়ক নিবন্ধে গবেষকেরা জানান, আফ্রিকায় এর আগে দুই প্রজাতির মানুষের খোঁজ পেয়েছিলেন তাঁরা। নতুন প্রজাতির মানুষের তথ্য যোগ হওয়ায় আফ্রিকায় মোট তিন প্রজাতির মানুষের সন্ধান পাওয়া গেল। কেনিয়ার নৃতাত্ত্বিকেরা ১৭ লাখ ৮০ হাজার থেকে সাড়ে ১৯ লাখ বছরের পুরোনো তিনটি মানুষের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এসব নমুনার মধ্যে রয়েছে মুখ, চোয়ালের হাড়সহ দাঁত।
গবেষকেরা ১৯৭২ সালে একটি মাথার খুলি আবিষ্কার করেছিলেন, যা মানুষের প্রজাতির চেয়ে আলাদা ছিল। আবিষ্কৃত এই প্রজাতির মানুষের বৈজ্ঞানিক নাম ‘হোমো রুডলফেনসিস’। এই মানুষটির মাথার খুলি অন্য মানুষের চেয়ে ভিন্ন ছিল। কারণ, এর খুলিতে মস্তিষ্কের আকার ছিল তুলনামূলক বড় এবং মুখ ছিল সমতল। কিন্তু গত চার দশকে এই প্রজাতির মানুষের আর কোনো নমুনা আবিষ্কার করতে পারেননি গবেষকেরা। তাই এটাকে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দিতে পারছিলেন না তাঁরা। তবে কেনিয়ায় নতুন তিনটি জীবাশ্মের খোঁজ পাওয়ায় ১৯৭২ সালের আবিষ্কৃত খুলিটি ভিন্ন প্রজাতির মানুষের বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।
১৮ লাখ বছর আগে ‘হোমো ইরেকটাস’ পৃথিবীতে মানুষের সবচেয়ে পুরোনো প্রজাতি ছিল বলে ধারণা করতেন গবেষকেরা। এই প্রজাতির মানুষের মাথার আকার ছিল ছোট। কিন্তু ৫০ বছর আগেই গবেষকেরা আবিষ্কার করেন, এর চেয়েও পুরোনো প্রজাতি ‘হোমো হ্যাবিলিস’ ওই সময় একই সঙ্গে পৃথিবীতে বাস করত।
গবেষক দলের নেতৃত্বে ছিলেন নাইরোবির টারকানা বাসিন ইনস্টিটিউটের গবেষক মিয়াভ লিকে। তিনি জানান, ‘মানুষের প্রজাতির মধ্যে ভিন্নতা ছিল। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেভাবে বিবর্তন-প্রক্রিয়া ঘটেছে, মানুষের ক্ষেত্রেও একই রকম বিবর্তন ঘটেছে। পাথরের ব্যবহার শেখা অবধি এ প্রজাতির মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়নি।’
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক ক্রিস স্ট্রিংগার বলেন, একেক অঞ্চলে একেক রকমের মানুষের বিবর্তন ঘটেছিল। প্রকৃতি বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছিল। এর মধ্যে কেবল বর্তমান প্রজাতিটিই বিবর্তন-প্রক্রিয়ায় টিকে থাকতে সমর্থ হয়েছে।
গবেষণাপত্রের সহ-লেখক গবেষক ফ্রেড স্পুর এ প্রসঙ্গে জানিয়েছেন, বিবর্তনের ক্ষেত্রে আগে মনে করা হত সরাসরি বানর থেকে মানুষের বিবর্তন ঘটেছে। সনাতন প্রাইমেট থেকে সরল রেখায় বিবর্তন ঘটেছে বলে মনে করা হলেও বিষয়টি সরল রেখায় ঘটেনি।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।