কটা কালবৈশাখী দরকার ,দরকার একটা প্রচন্ড ঝড়
যেই ঝর লন্ডভন্ড করে দিবে এই মিথ্যা বেসাতির সংসার ।
উড়িয়ে নিড়ের যে যাবে সব হিংস্র জানোয়ার এর পালকে
নিশ্চিহ্ন করেদিবে সমস্ত কলুষতাকে এক পলকে ।
এমন একটা ঝড়, যা সব কিছুকে করে দিবে ছাড়খার ...
অন্যায় আর জুলুম কিছুতেই পাবে না নিস্তার । .
জেগে থাকি রাতভর করে এমন একটা ঝড়ের প্রত্যাশা
খুব শিগ্রই আসবে জানি, মিথ্যা হবে না এই আশা
মনুষ্য অবমাননাকারীকে নিয়ে ফেলবে নর্দমার আস্তাকুড়ে
যুগ যুগান্তে কালের প্রয়োজনে এসেছে এমন ঝড় ফিরে ফিরে ।
ঝড়ের পরে পৃথিবী হয়ে যাবে থমথমে আর শান্ত
সত্য আর প্রেম সেখানে বুনবে মমতার বীজমন্ত্র
কলুষতাকে ধুয়ে এই ধরণীকে করবে ভালবাসায় সিক্ত
আফসোস নাই এমন ঝড়ের পর হয়ে গেলেও রিক্ত ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



