somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে রুশনারা আলী

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন, সেপ্টেম্বর ২৩ জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আবেদনে সমর্থন জানাতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের বাংলাদেশি বংশোদ্ভূত বিরোধীদলীয় এমপি রুশনারা আলী।

বুধবার বিকালে রুশনারাসহ কয়েকজন এমপি ফিলিস্তিনের সমর্থনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দেন।

যুক্তরাজ্যে এখন ক্ষমতায় রয়েছে রক্ষণশীল দল, রুশনারা বিরোধী লেবার পার্টির হয়ে পার্লামেন্ট প্রতিনিধিত্ব করছেন।

পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা পেতে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনেই আবেদন জানাতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র অবশ্য এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ভেটো ক্ষমতার অধিকার নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যে কোনো একটি রাষ্ট্র বিরোধিতা করলেই ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে যাবে।

রুশনারা বলেন, "দুই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সর্বোত্তম সমাধান বলে আন্তর্জাতিক মহল বহু আগেই মেনে নিয়েছে। এখন সময় এসেছে স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে একে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলকেও নিরপদ রাষ্ট্র হিসেবে সমর্থন জানানো।"

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াই এ প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ বলে মনে করছেন রুশনারা।

তিনি আরো বলেন, "সংঘাতরত দুই দেশের মধ্যে আলোচনায় ইসরায়েলের রাষ্ট্রগঠনকে কখনোই বাধা হিসেবে মনে করা হয়নি। যারা মনে করেন ফিলিস্তিনের রাষ্ট্রগঠনও বাধা হবে না, আমিও তাদের সমর্থন করি।"

ব্রিটেন ফিলিস্তিনের জনগণের জন্য মৌলিক মানবিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে জানিয়ে রুশনারা বলেন, আমি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ জানাবো কারণ তারা ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রক্ষার অঙ্গীকার করেছে।

নিরাপত্তা পরিষদে আটকে গেলেও পূর্ণ সদস্য হতে ফিলিস্তিনের আবেদন সাধারণ পরিষদে যদি পাস হয়, তা-ও তাদের দাবিকে একটি বৈধতা দেবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়।

রুশনারা বলেন, "ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিলে দেশটির সরকার ও জনগণ গণতান্ত্রিকভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ পাবে। এছাড়া এর ফলে আন্তর্জাতিক অঙ্গনের সদস্য হিসেবে রাষ্ট্রটিকে আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করবে।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×