জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ও গণগ্রেফতারে শিবিরের তীব্র নিন্দা
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীসহ সারাদেশে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ মিছিলে পুলিশী হামলা ও জামায়াত-শিবির নেতাকর্মীসহ গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।
এক যৌথ প্রতিবাদ বার্তায় শিবির সভাপতি ডা. মো. ফখরুদ্দিন মানিক ও সেক্রেটারি জেনারেল মো. দেলাওয়ার হোসেন বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসনের জন্ম দেয়া আওয়ামী সরকার জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বর্বরোচিত পুলিশী হামলা চালিয়ে মানবাধিকারের চরম লংঘন করেছে। রাজধানীতে সমাবেশ শুরু হওয়ার পূর্ব থেকেই ব্যাপক পুলিশের অবস্থান ও তাদের মারমুখী অবস্থা জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার কথাই প্রমাণ করে। টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ছাড়াও জামায়াত-শিবির নেতাকর্মীদের রাস্তায় ফেলে পুলিশ যেভাবে পিটিয়েছে তা ২৮ অক্টোবরের কথাই স্মরণ করিয়ে দেয়। আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ নিজেদের পাশাপাশি ছাত্রলীগ ক্যাডারদেরও ন্যক্কারজনকভাবে হামলা করার সুযোগ করে দিয়েছে।

জামায়াত-শিবির কর্মী ছাড়াও পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলা ও গ্রেফতার থেকে রেহাই পায়নি সাধারণ পথচারী, হাসপাতালের ডাক্তার, রোগী ও দারোয়ান। সারাদেশে পুলিশ শতাধিক শিবির নেতা-কর্মী গ্রেফতার ও তিন শতাধিক আহত করেছে। দেশব্যাপী গণগ্রেফতার চালিয়ে আওয়ামী সরকার তাদের অগণতান্ত্রিক ও বাকশালী মনোভাবেরই পরিচয় দিয়েছে। নেতৃদ্বয় অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, আজ গ্রেফতারকৃতসহ জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি দিতে ও ভবিষ্যতে এ ধরণের অগণতান্ত্রিক আচরণ না করতে সরকারের প্রতি আহবান জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন