somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিনের দাবি নিয়ে সোমবার বসবে নিরাপত্তা পরিষদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম বলেছেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন নিয়ে সোমবার আলোচনায় বসবে পরিষদ।

জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত সালাম চলতি মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন গ্রহণ করার বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বলে জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

সালাম বলেন, "নিরাপত্তা পরিষদের সব সদস্যের কাছে আমি ওই লিখিত আবেদন পাঠিয়েছি এবং সোমবার বিকাল ৩টায় তার ওপর আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছি।"

জাতিসংঘের মুখপাত্র ফাহান হক বলেছেন, বান কি মুন ফিলিস্তিনের আবেদন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছেন।

নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘের ৬৬ তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে বান কি মুনের কাছে লিখিত আবেদন তুলে দেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আব্বাস বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করছেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শনিবার দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রাথমিকভাবে এ বিষয়ের ওপর আলোচনায় তেমন আগ্রহী ছিলেন না। কিন্তু শুক্রবার সাধারণ পরিষদে তার ভাষণের পর তাদের মনোভাব পাল্টেছে।

ওই ভাষণে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের দাবি তোলেন তিনি। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল।

আব্বাস বলেন, "আরব বসন্তের এই দিনে- আরবের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে জেগে উঠেছে- ফিলিস্তিনিদের বসন্তের, তাদের স্বাধীনতার দাবি পূরণের এখনই সময়।"

তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের 'ভেটো' হুমকিতে জাতিসংঘে তাদের পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার বিষয়টি অনেকটাই অনিশ্চিত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২০ বছর ধরে 'মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা' চললেও ফিলিস্তিন-ইসরায়েল বিরোধ মীমাংসায় তা কোনো অগ্রগতি আনতে পারেনি।

তারপরেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, জাতিসংঘে স্বীকৃতিতে নয়, কেবল ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমেই ফিলিস্তিনিদের শান্তি সম্ভব।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ পরিষদে বলেন, কেবল ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরই রাষ্ট্র পাবে ফিলিস্তিনিরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×