ভারতের পররাষ্ট্রসচিব সেই সুজাতা সিং বরখাস্ত
বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে বহুল আলোচিত সমালোচিত ভারতের পররাষ্ট্রসচিব সেই সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে সরকারের কাছ থেকে এই অপ্রত্যাশিত ঘোষণাটি আসে।
নতুন পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর।
সরকারি ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাটছাঁটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের এই পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। কারণ স্বাভাবিক অবসরের আট মাস আগেই তাকে বরখাস্ত করা হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





