আলীগ নেতাদের বচনে আর মিডিয়ার তথ্যমতে বাংলাদেশে সবকিছু স্বাভাবিক আছে। কোন অবরোধ হচ্ছে না। কিন্তু তাদের বডি ল্যাংগুয়েজ, র্যাব, বিজিবি এবং স্বয়ং দলীয় প্রধানের লেলিয়ে দেয়া হুমকি কিন্তু অন্য কথাই বলছে।
সাথে আসছে অর্থনৈতক কিছু খবর, যা অবরোধের ফলাফলের চিত্রই ফুটিয়ে তুলছে। প্রশ্ন হল, কোন খবর সঠিক?
১। নড়বড়ে ভিতের ওপর অর্থনীতিঃ অন্যদিগন্ত
--- ১.৬% রফতানী প্রবৃদ্ধি
--- ভয়াবহ বিনিয়োগ সংকট।
--- রাজস্ব আয়ের বিপরীত গতি।
২। অবরোধে ধস নেমেছে আইসিটি ব্যবসায়ঃ বাংলা ট্রিবিউন
(আলীগ এমপির পত্রিকা)
--- কম্পিউটার বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
--- মোবাইল অপারেটরগুলোর গড় আয় কমেছে প্রায় ৪০ শতাংশ
৩। আজ রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
--- চলমান রাজনৈতিক পরিস্থিতির সমাধানে রাস্তায় নেমেছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ
৪। অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে বইমেলার প্রস্তুতিঃ নতুন বার্তা
৫। ব্যাংকেও অবরোধের প্রভাবঃ যায় যায় দিন
-- অবরোধের কারনে লেনদেন কমেছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত।
--- নগদ অর্থ সঙ্কটে কোনো কোনো ব্যাংক গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না।
--- কমেছে ঋণ আদায় এবং দেয়ার পরিমাণ।
৬। বাণিজ্য মেলার সময় ১০দিন বাড়ছেঃ বাংলা নিউজ
--- চলমান অবরোধ-হরতালে বিক্রি কম তাই সময় বারানোর আবেদন।
৭। অবরোধে নাকাল অর্থনীতি, বেকার হতে পারে হাজারো কর্মীঃ বাংলা ট্রিবিউন
৮। সকালে আটক রাতে মুক্তির নেপথ্যে পুলিশের রমরমা বাণিজ্যঃ বিডিটুডে
-- মানুষ চরম চাদাবাজির শিকার। দরিদ্রতার আশংকা
৯। যৌথবাহিনী নিরাপত্তা দিলেও আসছেন না পর্যটকঃ যুগান্তর
--- দৈনিক ১০ কোটি টাকা লোকসান হচ্ছে ব্যবসায়ীদের।
--- বহু কর্মচারীকে ‘বাধ্যতামূলক’ ছুটি দেয়া হয়েছে।
--- ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ২০ হাজার শ্রমিক
১০। অবরোধের উত্তাপে হু হু করে বাড়ছে চালের দামঃ বিডিনিউজ২৪
১১। একের পর এক বাতিল হয়ে যাচ্ছে পোশাক শিল্পের অর্ডারঃ শীর্ষ নিউজ
--- ৩০ থেকে ৪০ শতাংশ বাতিল।
--- অবরোধে পোশাক খাতের ৪’শ কোটি টাকা ক্ষতি।
১২। রাজনৈতিক অস্থিরতায় হকার হবেন বেকারঃ দ্য রিপোর্ট
১৩। রাজনৈতিক অস্থিরতায় ধরাশায়ী শেয়ারবাজারঃ দ্য রিপোর্ট
১৪। পোশাক খাতে নজিরবিহীন বিপর্যয়ঃ মানবজমিন
১৫। হুমকির মুখে দেশের ভারী শিল্পঃ ডেইলি সান
এই সব খবরগুলি এসেছে সারা দেশের চিত্রের ভয়াবহ রুপের অংশমাত্র। তাহলে অবরোধ কি হচ্ছে না? টিভি দেখলে আর মন্ত্রীদের কথা শুনলে তাই মনে হবে। এখন প্রশ্ন হল সমস্যাটা কোথায়? উত্তরঃ আলীগের ক্ষমতায় যে করেই হোক বসে থাকার উদগ্র বাসনা, লুটপাট আর বাকশালী মন।
তাহলে, দায় কার? সমাধান কি?
উত্তর চাইলাম আপনার বিবেকের কাছে।
=== সবচেয়ে ক্ষতিগ্রস্থ কিন্তু সাধারন মানুষই। নিউজ তাই বলছে। আর বিপ্লব কিন্তু দ্রুতই আসছে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





