somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানুন------

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা খুব সহজেই ছোটোখাটো জিনিস ভুলে যাই। চাবি কোথায় রেখেছি বা কোন জিনিসটি কোথায় ছিল কিংবা পড়ার বিষয়বস্তু। আমরা যতোই মনে করার চেষ্টা করি আমাদের মস্তিষ্ক যেন তা একেবারেই ধুয়ে মুছে ফেলে দেয়। কিন্তু আপনি জানেন কি, এই ধরণের সমস্যার রয়েছে খুব সহজ সমাধান? ব্যাপারটি ঠিক সমাধানও নয়। এটি মূলত একটি কৌশল। কোনো বিষয় মনে রাখার এবং মনে করার কৌশল। এই একটি মাত্র কৌশলে আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার স্মৃতিশক্তি।
শুনতে অবাক শোনালেও এই কৌশলটি শুধুই চোখ বন্ধ করা। অন্য কিছুই নয়। ভাবছেন, শুধুমাত্র চোখ বন্ধ করার সাথে স্মৃতিশক্তি বাড়ানোর সম্পর্ক কী হতে পারে? তাহলে জেনে নিন মূল কারণ এবং কৌশলটি।

যেভাবে কাজ করে এই কৌশলটিঃ

লিগ্যাল অ্যান্ড ক্রিমিনাল সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, চোখ বন্ধ করার বিষয়টি আপনার মনে করার বিষয়টি উন্নত করে। অর্থাৎ স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে যদি আপনি মনে করার চেষ্টা করেন তাহলে বিষয়টি আপনার কাছে যতো কঠিন মনে হবে চোখ বন্ধ করে মনে করার চেষ্টার বিষয়টি ঠিক ততোটাই সহজ।
একটি গবেষণায়, গবেষকগণ বেশ কয়েকজনকে প্রথমে একটি শর্টফ্লিম দেখতে দেন। এরপর সেই শর্টফিল্ম থেকে ছোটোখাটো নানা বিষয় প্রশ্ন করা হয় তাদেরকে। গবেষকগণ দেখতে পান, যারা চোখ বন্ধ করে উত্তর দিচ্ছেন তার প্রায় ২৩% সঠিক উত্তর দিতে পারছেন তাদের তুলনায় যারা চোখ খোলা রেখে উত্তর দিচ্ছেন। আরও একটি গবেষণায় একইভাবে ১৭৮ জন মানুষকে একটি চুরির ঘটনার উপর তৈরি হওয়া শর্টফিল্ম দেখিয়ে একই ফলাফল দেখতে পাওয়া যায়।

যে কারণে চোখ বন্ধ করে মনে করা স্মৃতিশক্তি বাড়ায়ঃ

পরিশেষে প্রশ্ন অবশ্যই জাগে, কেন এই জিনিসটি হয়? মূলত আমরা যখন চোখ খুলে থাকি তখন আশেপাশের অন্যান্য অনেক কিছুর প্রতিই আমাদের নজর যায় যা আমাদের মনোযোগ সেদিকে সরিয়ে নেয়। আমরা চোখ খোলা রেখে কোনো কিছু চিন্তা করলে নির্দিষ্ট একটি ব্যাপারে চিন্তা করতে পারি না। কিন্তু যখন চোখ বন্ধ করে চিন্তা করি। তখন আমাদের আশেপাশের সকল কিছু বন্ধ হয়ে যায় এবং আমাদের মস্তিষ্ক একাগ্রভাবে শুধু সেটিই চিন্তা করে যা আমরা চিন্তা করতে চাই, যা আমাদের মনে করতে সহায়তা করে।
সুতরাং, পরবর্তীতে কোনো কিছু ভুলে গেলে, মনে করার চেষ্টা করতে থাকলে প্রথমে মনে করে নিজের চোখ বন্ধ করে নিন, তারপর ভাবুন। দেখবেন আগের চাইতে সহজেই মনে করতে পারছেন।

আরও জানতে ক্লিক করুন

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×