somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রাসঙ্গিক ........

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোরের এক মসজিদে একদিন এক মুসল্লি জুমার নামাজের সময় প্রশ্ন করলো, " হুজুর, হজরত ইব্রাহিম (আঃ) যখন হজরত ইসমাইল (আঃ) কে কুরবানী করার বদলে দুম্বা কুরবানী করলো তখন ওই দুম্বার রং কি ছিল ?”

হুজুর বলল এটা আমার জানা নাই কারণ কুরআনে এ সম্পর্কে বলা নাই , শুরু হলো হট্রগোল, লোকটি বলল এই হুজুর কিছু জানে না , এই হুজুরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না | তার সাথে আরো কিছু মানুষ্ যোগ দিল এবং হট্রগোলের মাত্রা বেড়ে গেল | ঘটনা ক্রমে সে মসজিদে একজন মুসাফির দারোগা পুলিশ এবং তার কিছু সাথী উপস্থিত ছিল, তারা বলল এখন নামাজের সময় হযেছে হুজুর আগে জুমার নামাজ পড়িয়ে দিক পরবর্তিতে আপনারা বসে সিদ্ধান্ত নিয়েন কি করবেন ? সবাই রাজি হলো, হুজুর নামাজ পড়িয়ে দিল | নামাজ শেষে মসজিদ থেকে অধিকাংশ লোক বেরিয়ে গেল | এবার দারোগা সাহেব ওই লোকটি সহ ইমাম কে ডাক দিল এবং তার সাথে আরো সাথী বসলো | দারোগা সাহেব লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি এখন কিসের নামাজ পড়লেন ? লোকটি উত্তর দিল , কেন জুম্মার নামাজ | দারোগা পুনরায় প্রশ্ন করলেন, এশার নামাজে বেতর নামাজ কত রাকাত ? লোকটি বলল তিন রাকাত | দারোগা এবার প্রশ্ন করলেন, বেতর নামাজের শেষ রাকাতে দোআ কুনুত পড়া লাগে আপনি সেটি পারেন ? যদি পারেন তবে একটু শুনান তো | এবার লোকটি আমতা আমতা করে বলল আমি দোআ কুনুত পারি না |

এবার দারোগা সাহেব ইমাম কে জিজ্ঞাসা করলো দোআ কুনুত ছাড়া বেতর নামাজ হবে নাকি ? হুজুর বলল, না নামাজ হবে না | দারোগা সাহেব আবার হুজুর কে জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ কি বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন নাকি দুম্বার রং কি ছিল সেটা জিজ্ঞাসা করবেন ? হুজুর বলল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে | এবার দারোগা লোকটিকে বলল, আপনের যেখানে নামাজ ই হয় না সেখানে আপনের একজন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অযৌক্তিক প্রশ্নটি করা উচিত ছিল কিনা ? আপনের কোনটা জানা আগে দরকার ? এবং লোকটিকে আরো তিরস্কার করে মসজিদ থেকে চলে যেতে বলল |



মূলকথা : আমরা বর্তমানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন সব অযথা /অযৌক্তিক প্রশ্ন করি যেগুলো জানা এবং শুনা তার ব্যক্তিক জীবনে জরুরি নয় | কিন্তু যেটা দরকার সেটা করি না |


( উপরের ঘটনাটি একটি সত্য ঘটনা )

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×