এবার দিল্লি থেকেই সরাসরি বাসে চেপে যান লাদাখ
২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাদাখ যাওয়ার প্ল্যান করছেন? দিল্লি চলে গেলেই কেল্লাফতে। চালু হয়ে গেল দিল্লি-লেহ সরাসরি বাস পরিষেবা। হ্যাঁ, দিল্লি থেকে বাসে উঠবেন। সোজা লেহ-তে নামবেন। নো চিন্তা।
হিমাচল প্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) জানিয়েছে, ইতোমধ্যেই বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই ননস্টপ বাস পরিষেবা ১ হাজার ৫০ কিমি দূরত্বের। দিল্লি থেকে লেহ বাসে সময় লাগবে ৩৩ ঘণ্টা। তবে লাদাখ যাওয়ার রাস্তায় ব্যাপক তুষারপাতের জেরে অক্টোবর থেকে মে-জুন পর্যন্ত এই বাস পরিষেবা বন্ধ থাকবে। ৩৩ ঘণ্টার এই বাস সফরের মাথাপিছু খরচ পড়বে ১ হাজার ৩৬৫ টাকা।
টানা ৩৩ ঘণ্টা বাস জার্নির ধকল নিতে না-চাইলে পর্যটকরা ব্রেক-জার্নিও করতে পারেন। সেক্ষেত্রে আপনি মানালিতে কিছুদিন কাটিয়ে তারপর বাসে ফের লেহ যেতে পারেন। জুলাই থেকেই ফের মানালি-লেহ সরাসরি বাস পরিষেবা চালু করছে হিমাচলপ্রদেশ পর্যটন দপ্তর। ৩৫ আসনের এই বাস একদিন অন্তর মানালি থেকে ছাড়বে সকলা ১১টায়। লেহ পৌঁছবে পরের দিন বিকেলে। মাঝে কিলং-এ রাতে বিশ্রাম। পরদিন ভোর ৪টেয় ফের রওনা। খাওয়া, থাকা-- সব মিলিয়ে মাথাপিছু খরচ ২ হাজার ৭০০ টাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন