somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টেশন লাগোয়া গ্রামগুলিতে নিখরচায় WiFi ফেসবুকের

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল তো ছিলই, এবার ভারতীয় রেলের হাত ধরছে ফেসবুক। খুব শীঘ্রই ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ভারতীয় রেলের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রেলটেল। এর ফলে গুগলের পাশাপাশি ভারতীয় রেল স্টেশনগুলিতে WiFi পরিষেবা দেবে ফেসবুক। এখানেই শেষ নয়, রেল স্টেশনের কাছাকাছি গ্রামগুলিতেও মিলবে WiFi। এই খবর জানিয়েছেন রেলটেলের চেয়ারম্যান আর কে বহুগুনা।

'ফেসবুক ইন্ডিয়ার তরফে আমাদের কাছে এ সংক্রান্ত আবেদন করা হয়েছে। রেল স্টেশনগুলির পাশাপাশি স্টেশনের কাছাকাছি গ্রামেও মিলবে WiFi।' জানিয়েছেন বহুগুনা। তবে এখনই এ বিষয়ে কিছু জানাতে চায়নি ফেসবুক ইন্ডিয়া।

বর্তমানে ৪০০০ রেলস্টেশন বরাবর অপটিক্যল ফাইবার কেবল রয়েছে রেলটেলের। WiFi পরিষেবা দিতে বর্তমানে এই পরিকাঠামো ব্যবহার করছে গুগল। গুগলের সহযোগিতায় চলতি বছরে আরও ১০০টি স্টেশনে WiFi পরিষেবা শুরু করতে চায় রেলটেল।

তবে গুগলের সঙ্গে এই উদ্যোগ ছাড়াও ছোট ছোট স্টেশন ও তা সংলগ্ন গ্রামগুলিতে WiFi পরিষেবা ছড়িয়ে দিতে চায় রেল। একারণেই ফেসবুকের সঙ্গে তাদের এই গাঁটছড়া। আর কে বহুগুনা জানিয়েছেন, 'ফেসবুকের সাহায্যে একটি রেল স্টপ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডেটা কানেকশন দেওয়া সম্ভব হবে। যা ভবিষ্যতে ২৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।' রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে WiFi পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অপটিক্যাল ফাইবার, LAN ও পাওয়ার সাপ্লাই রয়েছে রেলটেলের।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×