somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন রাবাংলা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার কিলোমিটার উঁচুতে বসে চায়ে চুমুক দিতে দিতে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দর্শন৷ স্বপ্নের মতো শোনালেও রাবাংলায় পাড়ি দিলেই এ দৃশ্য বাস্তবে রূপান্তরিত হবে৷ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে সযত্নে বহন করে নিয়ে চলেছে সিকিমের রাবাংলা৷ সিকিমের সবকটি শহরের মধ্যে পর্যটকদের সবচেয়ে প্রিয় শহর এই রাবাংলা৷ শহরের ভিড়-ভাট্টা শব্দদূষণ থেকে বহুদূরে প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে কয়েকটা দিন কাটিয়ে আসার আদর্শ স্থান হল রাবাংলা৷



প্রথমদিনই ঘুরে নিতে পারেন তেমি চা বাগান৷ রাবাংলা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান৷ সেখানে খানিকক্ষণ সময় কাটানোর পর চলে আসুন রালাং হট স্প্রিং দেখতে৷



রালাং হট স্প্রিংয়ের কাছেই অবস্থিত রালাং মঠ৷ গৌতম বুদ্ধের অনেক গোপন কথা গচ্ছিত রয়েছে এই মঠে৷ ১৭৬৮ খ্রিষ্ট পূর্বাব্দে তৈরি এই মঠটিতে প্রতি বছরই নানা উৎসব হয়ে থাকে৷

অসুস্থ ব্যক্তিরা সুস্থ হতে পাড়ি দেন বোরোংয়ে৷ তাহলে বুঝতেই পারছেন এই এলাকার আবহাওয়া কতটা মনোরম৷ যাঁরা ট্রেকিং করতে যান, তাঁদের কাছেও এই এলাকা দারুণ পছন্দের৷


রালাং থেকে গাড়িতে সাত কিলোমিটার পথ গিয়ে প্রায় ৪৫ মিনিট হাঁটলে পৌঁছবেন বোরোংয়ে৷ তবে রঙ্গিত নদী থেকে বেরিয়ে আসা গরম জলের স্রোত দেখতে হলে আপনাকে সেখানে যেতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে৷

রাবাংলার অন্যতম আকর্ষণীয় জায়গা হল কেউজিং গ্রাম৷ সেখান থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মাংব্রু গোম্পা ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের শোভা দেখার মজাই আলাদা৷ রাবাংলা থেকে গাড়িতে ১২ কিলোমিটার গেলে পৌঁছবেন মেনামে৷ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে এখানে ভিড় জমান পর্যটকরা৷

রাবাংলা থেকেই অনেকে পেলিং(৫৫ কিলোমিটার), ইয়ুকসম (৯০ কিলোমিটার) ও নামচি (৪০ কিলোমিটার) ঘুরে নেন৷

কীভাবে যাবেন
শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে চেপে পড়ুন৷ সেখানে নেমে গাড়িতে ১১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই গন্তব্যে পৌঁছে যাবেন৷ আকাশপথে যেতে হলে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে৷ সেখান থেকে গাড়িতে ঘণ্টা চারেকের পথ হল রাবাংলা৷



কোথায় থাকবেন
প্রায় সারা বছরই এখানে পর্যটকরা ভিড় জমান৷ তবে সবচেয়ে বেশি ভিড় হয় মার্চ থেকে মে মাসের মধ্যে৷ সেই সময় গেলে আগে থেকে হোটেল বা রিসর্ট বুক করে রাখুন৷ শহরের কেন্দ্রে সমস্ত সুবিধাযুক্ত ছোট বড় বহু হোটেল পেয়ে যাবেন
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×