somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেরা ৫ পুজো

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উত্তর থেকে দক্ষিণ-শহর জুড়ে নানা থিমের বাহার৷ কেউবা মণ্ডপে টেক্কা দিতে চায় অন্যকে, কেউ প্রতিমায়৷ কারও আবার আইডিয়ায় বাজিমাত করার প্রয়াস৷ শহরের কোণায় কোণায় হাজারো শিল্পের নমুনা৷ এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়৷ কিন্তু এর মধ্যে কোন কোন পুজো না দেখলে অন্তত এবারের শারদ উৎসব পারফেক্ট হবে না?
সেরা পুজো(৫টি)

দমদম পার্ক ভারতচক্র:

গোটা মণ্ডপের যেদিকেই চোখ যাবে সেদিকেই রয়েছে ফিলিগ্রির কাজ৷ প্রথা মেনে ফিলিগ্রির সজ্জা সোনা এবং রুপোর তারে সম্পন্ন হলেও মণ্ডপে ব্যবহৃত হয়েছে তামা। সূক্ষ্ম তামার তারের উপর কারুকার্য করা দেওয়াল, ঝাড়বাতি, সিলিং, সবেতেই ফিলিগ্রির কাজ৷


হাতিবাগান নবীন পল্লি:

এবার তাদের পুজোর থিম রাজস্থানের বাসি জেলার লুপ্তপ্রায় লোকশিল্প ‘কাবার্ড’৷ স্থানীয় কাভাড়িয়া ভাটদের লোকশিল্প একটি চলমান দেবালয়৷ প্রায় ৫০০ বছর আগে বাসির ভাট সম্প্রদায়ের শিল্পীরা একটি কাবার্ডের মধ্যে করে পৌরাণিক গল্প নিয়ে ঘুরে বেড়াতেন৷ এক একটি কাবার্ডের মধ্যে ছয় থেকে আটটি পাল্লা থাকে এবং প্রত্যেকটি পাল্লার গায়ে চিত্রিত পুরাণের বিভিন্ন উপাখ্যান৷


শিবমন্দির সার্বজনীন:

থিমশিল্পী বিমল সামন্তর সৃজনে চৌখুপিতে বাজিমাত করেছে শিবমন্দির৷ চৌখুপি মানে ছোট ছোট খোপ৷ সেই খোপ আগলে রাখে আমাদের অনেক পার্থিব-অপার্থিব বিষয়৷ বুকের খাঁচার চৌখুপিতে সুরক্ষিত থাকে মন, চৌকো সিন্দুকে সুরক্ষিত থাকে অমূল্য রতন৷ চৌখুপির ভাবনা ও তার বাস্তবায়ন৷


সুরুচি সংঘ:

বরাবরই ভূ-ভারতের একেকটি রাজ্যকে নিজেদের থিম হিসেবে বেছে নেয় সুরুচি সংঘ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারে তারা বেছে নিয়েছে ভুটানকে। মনোরম পাহাড়ি এই সংস্কৃতির সাজে সেজে উঠেছে মণ্ডপ, সেজেছেন দেবীও। মনে হবে কলকাতা নয়, যেন ভূটানেই আছেন দর্শক৷


নাকতলা উদয়ন সংঘ:

নাকতলা উদয়ন সংঘের এবারের থিম অন্তঃসার। অর্থাৎ, আমাদের সবার অন্তরে লুকিয়ে রয়েছে যে সারবত্তা, তারই সন্ধানে উদ্যোগী এই পূজামণ্ডপ।


সেরা প্রতিমা

বেহালা নূতন দল


সেরা আইডিয়ার পুজো

এসবি পার্ক সার্বজনীন: ইট-কাঠ-পাথর, মানবসভ্যতার বুনিয়াদ তৈরির সব উপকরণই মজুত রয়েছে এই পুজোর শিল্পী ভবতোষ সুতারের ভাবনায়৷ গোটা মণ্ডপই একটি রূপক৷ শ্রমিকদের হাতে গড়া সভ্যতার বিজয় রথ এগিয়ে চলেছে৷ তার সামনে রয়েছে জীবনের ভার বয়ে নিয়ে চলা বাঁক৷

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×