ছবি শুরুর আগে প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার থেকে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চালানোর পরই ছবির স্ক্রিনিং শুরু করতে হবে। বুধবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, যে কোনও প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে। সুর বদলানো জাতীয় সঙ্গীত অথবা কোনও অতিরঞ্জিত ভার্সন শোনানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সঙ্গীত চলার সময় স্ক্রিনে জাতীয় পতাকার ছবি দেখাতে হবে বলেও নির্দেশ। সেই সময় কোনও বিজ্ঞাপন চালানো যাবে না। হলে উপস্থিত প্রতিটি দর্শককে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়াতে হবে।

৮০-র দশকে দেশের প্রায় প্রতিটি সিনেমা হলেই এই নিয়ম চালু করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা অনেক জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে। ২০০৩ সালে এই মর্মে একটি আবেদন পাস করিয়েছিল মহারাষ্ট্র সরকার। বর্তমানে শহরের মাল্টিপ্লেক্সগুলিতে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এবার থেকে দেশের সমস্ত প্রেক্ষাগৃহেই এই নিয়ম বলবৎ করা হল।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন