somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের ঠিকানায়

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাফলং – অসমের উত্তর কাছাড় জেলার সদর শহর হাফলং৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৬৮০ মিটার৷ এখানে বাস করেন কাছাড়ি উপজাতির মানুষরা৷ এদের ভাষা হল দিমাশি৷ হাফলং এসেছে ‘হাঁফলাঁও’ শব্দটি থেকে৷ দিমাশি ভাষায় হাঁফলাঁও কথার অর্থ উইয়ের ঢিপি৷ চমৎকার পাহাড়ি প্রকৃতি এখানকার প্রধান আকর্ষণ৷ পাইন আর নীল অর্কিডে ছেয়ে থাকে এই শৈলশহর৷ ফুলের শহর বলা হয় হাফলংকে৷ নানা ধরনের ফুল, বিরল শ্রেণির পাখি, নাশপাতি, আনারস, কমলালেবু প্রভৃতি ফলের সমাহার আর সুন্দর প্রাকৃতিক শোভা হাফলং-এর প্রধান আকর্ষণ৷ আর শহরের একেবারে মধ্যিখানে অবস্থিত এক লেক৷ যার স্বচ্ছ লেকের জলে বোটিং করতে পারেন৷ ঘুরে দেখুন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চক বা ম্যাল৷ এছাড়া প্যারাগ্লাইডিং করতে পারেন৷

কীভাবে যাবেন –

ফ্লাইটে গেলে নামতে হবে শিলং বিমানবন্দরে৷ সেখান থেকে গাড়িতে হাফলং, দূরত্ব ২৫২ কিলোমিটার৷ গুয়াহাটি এয়ারপোর্ট হয়ে এলে দূরত্ব ৩৪৫ কিলোমিটার৷ ট্রেনেও আসা যাবে গুয়াহাটি থেকে৷


চাম্বা – ভ্যালি অফ মিল্ক অ্যান্ড হানি’ বলা হয় চাম্বাকে৷ একসময় দুধ আর মধুর জন্য চাম্বার প্রসিদ্ধি ছিল৷ সেই থেকেই এমন নামকরণ৷ ধৌলাধার পাহাড়ে রবি ও চন্দ্রভাগাকে ঘিরে প্রায় তিন কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে এই প্রাচীন পাহাড়ি শহর৷ পাহাড়-নদী সবমিলিয়ে চাম্বার সৌন্দর্য অতুলনীয়৷ শহরের মাঝখানে ‘চৌগান’৷ এই অঞ্চল আসলে বাজার এলাকা৷ এপ্রিল মাসে এখানেই বসে বিরাট মেলা, যার নাম ‘সুহি’৷ এখানে ঘুরে দেখুন ভুরি সিংহ মিউজিয়াম৷ এই সংগ্রহশালা সোমবার ও অন্যান্য ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে৷ অসংখ্য মন্দির গোটা চত্বর জুড়ে৷ চামুণ্ডা মন্দিরটি দেখবেন অবশ্যই৷ হরিরাই মন্দিরে দেখা মিলবে চতুর্মুখ বিষ্ণুমূর্তি৷ ৪০ কিলোমিটার দূরে শক্তিদেবী মন্দির৷ দেবীর মূর্তি তামার তৈরি৷ হাতে সময় থাকলে ঘুরে আসুন মণিমহেশ৷ ট্রেকিং যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য চাম্বা উপত্যকার পোঙ্গি ভ্যালি আদর্শ৷ ১৭৬ কিলোমিটার দূরে এই ভ্যালিতে রক ক্লাইম্বিং খুব জনপ্রিয়৷

কীভাবে যাবেন –

শিয়ালদহ থেকে ট্রেনে যেতে হবে পাঠানকোট৷ পাঠানকোট থেকে চাম্বার দূরত্ব ১২২ কিলোমিটার৷ সময় লাগবে সাড়ে চার ঘণ্টা৷ ফ্লাইটে গেলে কলকাতা থেকে দিল্লি হয়ে কানেক্টিং ফ্লাইটে ধরমশালা৷ সেখান থেকে গাড়িতে চাম্বা৷


পোনমুড়ি – মালায়লম ভাষায় পোনমুড়ির অর্থ ‘গোল্ডেন ক্রাউন’৷ খুব একটা পর্যটকদের ভিড় এখানে পাবেন না৷ ছোট্ট হিলস্টেশন৷ চা-বাগান ঘেরা এই জায়গা৷ পাহাড়ি সরু রাস্তা৷ দু’ধারে সবুজ গাছ, মাথার ওপর চাঁদোয়া তৈরি করেছে৷ এখানে বেশ কিছু স্পাইস প্ল্যাণ্টেশন আছে৷ ট্রেক করেও যেতে পারেন৷ ছোট ছোট নদী চোখে পড়বে চলার পথে৷ রয়েছে ঝরনা৷ ঘুরে আসুন গোল্ডেন ভ্যালি৷ এর খুব কাছেই কল্লার নদী৷ প্রচুর মাছ চোখে পড়বে৷ ইচ্ছে হলে মাছ ধরতে পারেন৷ দেখে নিন মিনমুট্টি জলপ্রপাত৷ কাছাকাছিই রয়েছে পেপার ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আর ডিয়ার পার্ক৷

কীভাবে যাবেন –

ফ্লাইটে গেলে কলকাতা থেকে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে নামতে হবে৷ ট্রেনে গেলে তিরুবনন্তপুরম সেণ্ট্রাল রেলওয়ে স্টেশন৷ সেখান থেকে গাড়িতে পোনমুড়ি৷

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×