![]()
সন ১৯৫২ বাংলাদেশী জনতা তাদের প্রানের দাবী রাষ্ট্র ভাষা বাংলা চাই এই ইস্যুতে এক হয়ে আন্দোলন করল । তারপর বাংলা হল রাষ্ট্র ভাষা।
সন ১৯৭১ আবারো সেই বাংলাদেশী জনতা তাদের প্রান প্রিয় বাংলাদেশ এর স্বাধীনতার জন্য এক হয়ে যুদ্ধ করল এবং স্বাধীন হল পৃথিবীর মানচিত্রের বুকে।
সন ১৯৭৫ নেমে এল বাংলাদেশী জাতির উপর এক কলঙ্কিত কালো অধ্যায় । নিহত হন বঙ্গবন্ধু সপরিবারে । তারপর ১৯৮১ আরও একটি কলঙ্কিত অধ্যায়ের সফল সূচনা। নিহত হন জিয়াউর রহমান। জাতি হারায় মহান দুই নেতা।
রাজাকার পুনর্বাসিত হল এই বাংলাদেশের মাটিতে। তারপর শুরু হল একের পর এক রাজনৈতিক অস্থিরতা । ধীরে ধীরে দেশটা যেন দুইভাগে ভাগ হয়ে গেল। দেশের যে কোন ইস্যুতে এক দল আরেক দলের উপর শুরু করে দেয় কাঁদা ছোড়া ছুড়ি । সেই দুই ভাগের সাথে জড়িয়ে গেল যেন দেশের পুরো জনগোষ্ঠী। তাদেরও প্রায় একই অবস্থা। কেউ কিছু ভাল করলে তার পা টেনে ধরতে হবে। শুধু মাত্র বিরোধীতার জন্যই যেন শুধু বিরোধীতা করা হয়ে গেছে রীতি নীতি।
অতি সুক্ষভাবে একটি বিশেষ আন্তর্জাতিক গোষ্ঠী এই দেশের জনগণকে খুব সার্থকতার সাথেই দুই ভাগে ভাগ করে ফেলেছে। এই দুই ভাগের মূল উদ্দেশ্য আজ সময়ের পরিক্রমায় স্পষ্ট হয়ে উঠছে যে এই দেশ যেন উন্নতি করতে না পারে এবং একটি বিশেষ দেশের দ্বারস্থ হয়ে থাকে আজীবন সেটাই মূল লক্ষ। আর আমরা সেই অন্ধকার পথেই এগিয়ে চলে এসেছি আজ অনেক দূরে। যে কোন ইস্যুতেই দুই ভাগ হয়ে যাই।
দেশের অনেক গুরুত্তপূর্ণ ইস্যুতে আমরা মতের বিরোধী তা করি । কিন্তু একই চেতনায় আবদ্ধ হতে পারিনা। কারণ আমরা আজ যাই করি হোক সেটা রাজনীতি অথবা অধিকার আদায়ের দাবী সবই যেন চলছে পেট নীতির ভিত্তিতে। যে কোন ইস্যুতেই এমন নোংরা ভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করি সত্যি দুঃখ জনক।
একটা গল্প ছিল অনেকটা এইরকম যে এক বৃদ্ধ পিতা তার দশটি সন্তানকে ডেকে একে একে দশটি লাঠি একসাথে বেঁধে দিয়ে বলেন ভাঙ্গতে কিন্তু কেউ ভাঙ্গতে পারে নাই। তারপর সবাইকে একটি করে লাঠি হাতে তুলে দিলে সবাইতা খুব সহজেই ভেঙ্গে ফেলে। তখন সন্তানদের পিতা বলে যে তোমরাও ঠিক এই লাঠির মতন যতদিন এক আছো তোমাদের কেউ ভাঙ্গতে পারবেনা আর যদি আলাদা হয়ে যাও তবে তোমাদের পরিনতি হবে ওই লাঠির মতন তোমরা ভেঙ্গে যাবে।
আজ আমরা বাংলাদেশীরা যেন ঠিক এই গল্পের মতই আলাদা হয়ে গেছি যে কারনে আমাদের খুব সহজেই ভেঙ্গে ফেলতে পারছে কিছু স্বার্থান্বেষী মহল। তাই আজ নিজেদের স্বাধীনতা রক্ষার স্বার্থে আবার আমাদের এক হওয়ার সময় এসেছে। আসুন আমরা সবাই মিলে আজ এক্ষুনি রুখে দেই সমস্ত নব্য রাজাকার এবং বাংলার মাটিতে রয়ে যাওয়া কিছু একাত্তুরের ঘাতক রাজাকারদের।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



