যাদের আমি এই কবিতাটি উৎসর্গ করলাম আমি নিজেও জানিনা কেন করলাম
ব্লগার আমিনুর রহমান
ব্লগার একজন আরমান
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার যুবায়ের
ব্লগার অপূর্ণ
ব্লগার নিহাজ রিমন
ব্লগার রাইসুল নয়ন
ব্লগার s r jony
ব্লগার শের শায়রী
ব্লগার আমি বাঁধনহারা
ব্লগার আরজুপনি
ব্লগার অনীনদিতা
প্রেম পিয়াসী স্বপ্ন খেকো
ঘরের মেঝেতে কাঁদা মাটি,
তবু সাথি স্বপ্ন দেখি;
মন বলে তুমি কল্প’ বিলাসী স্বপ্ন আমার,
জোছনার বাসরে নিশিত আঁধার।
ভালোবাসা মতান্তরে লক্ষ মৃত ঘরে ঘরে আঁচল তলে,
প্রনয় তৃষ্ণার যৌবন জ্বালায় ক্ষয়িত জীবন অশ্রু জলে।
আয় দেখে যা মনের ক্ষত যত,
জীবন জ্বালার সংখ্যা আজ তত।
ভালোবাসি বললে তোমায়;
অহমিকায় মুখটি ফেরাও,
যারে তুমি করবে আপন;
কভু হবেনা সে আমারই মতন।
প্রেম পিয়াসী স্বপ্ন খেকো,
একটু ভাব একটু দেখো;
নিশিত যাপন করেনি যে কভু,
প্রণয় পুঁজর বুঝবে কি সে প্রভু।
আমি তোমাকে চেয়েছি
ফাগুনের এই রাতে
খোলা দুয়ারের পাশে;
তোমার সৌরভ মিশে আছে
আমারই শ্বাসে।
এখন অনেক রাত;
তবুত তারারা জাগে,
তবুত চাঁদ জাগে;
আমার সাথে,
একাকী আমার প্রহরে।
আমার নিজেকে নিয়ে,
চলে যেতে ইচ্ছে হয়; দূরে কোথাও,
দূরের কোন নীল সীমানায়; যেখানে তুমি।
ভালোবেসে করোনা আমায় তুমি পর;
জাননা তুমি স্বপ্নগুলো আমার ভেঙে যায় বার – বার।
আজো কি সাঁঝের বেলা মুষড়ে পরে রও টেবিলের ‘পর ?
আমি বারান্দায় দাড়িয়ে তোমায় খুজিনা আর।
আমার হৃদ’ স্পন্দনগুলো তোমাকে চায় –
ভোরের সজীবতার মতন।
আকাসে যখন দুপুর নেমে আসে;
আমি তখন পুরানো পাপের পোশাকে
জেগে রই পাপের রাজ্যে।
পাপ আমার সাথেই আছে,
কেবল আমি পাপের সাথে নই;
তবু, আমি পাপী।
যদি পৃথিবী না চায়;
তাহলে থাক !
যদি তুমি না চাও;
তাহলে থাক !
যদি ভুল করে আমি চাই;
তাহলে তোমাদের দুজনকে
চাইতেই হবে ...
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




