![]()
জীবনের এক প্রস্থ উদাস বিকেলে;
তোমার জলছবি আঁকবো বলে,
মেঘনার তীরে বসে;
সাদা কাগজে কত পেন্সিল ভেঙেছি,
যদি তুমি জানতে;
মৃতপ্রায় কচুরিপানার শোদা গন্ধে,
তুমিও মাতাল হতে।
তুমিও এপারে তোমার নোঙর ফেলতে,
সব লেনদেন শেষে;
ক্লান্তি জুড়াতে আমার বুকের 'পর মাথা রেখে।
আমার বুকে আজ এক বিস্তর ধুধু প্রান্তর,
যাযাবর সংসার পেতেছে বেদে পরিবার।
সব নদী ঘরে ফিরে,
গোধূলি সন্ধির উৎস খুঁজে নিয়ে;
শুধু আমার কুঁড়েতে অন্ধকার আর কুপি জ্বালা আলেয়ায়,
ছায়া খেলে শূন্যতা ধূসর রঙের হীনমন্যতায়।
মেঘনার মাতৃহারা প্রহর ছেড়ে;
পথ হেটে কতবার কত দ্রাঘিমা মেপেছি,
কাশফুলের কোমল ছোঁয়ায় তোমার পরশ পেয়েছি,
সবটুকু আহ্লাদ গোপন করে নিয়েছি;
যেখানে লোনা নীলে ভেসে চলে গাঙচিল।
হায় ! গাঙচিল,
তোর ডানায় ভাসিয়ে নিয়ে চল আমায়,
আমি তার এলোকেশে - বাতাসের অবাধ্যতায়;
সাজাবো কৃষ্ণচূড়ার ঝরে পরা বাসর,
চোখের দোষে অপরাধী হবো,
লজ্জাবতীর লাজ ভেঙে স্বপ্ন কুড়াবো।
হায় ! গাঙচিল,
জানি তব, ভেরাবেনা সেতো তরী তার,
জাগবেনা মেঘনা কোনদিন - কোনদিন আর।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


