ভালোবাসা ঐশ্বরিক কি না প্রশ্ন উঠতে পারে,
তবে পবিত্রতা নিয়ে সন্দেহ নেই।
পবিত্র বিষয়গুলো কেবল দূর থেকেই উপভোগ্য।
যেমন আগুন। ভালোবাসাও কি আগুন?
তবে আমিও সযন্তে আগুন জ্বালবো
অনন্তকাল ধরে।
কাগজের খামে পুরবো আগুন।
এমনকি ডাকপিয়নের হাতে তুলে দিবো সেসব অজস্র খাম।
সে আগুনে দিশেহারা হয়ে যাবে তুমি।
উন্মাদের মতো খুঁজবে আমাকে।
খুঁজে খুঁজে মাতাল হয়ে যাবে।
ডাকপিয়নের পায়ে পর্যন্ত পরবে।
তবু সে অনড় থাকবে।
তুমি চিনতে পারবেনা সন্নিকটের প্রেরককে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

