somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানী: দিতে হবে না হতে হবে?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর জিলহজ্জ মাস আসে আর আমরা ঘটা করে পশু কোরবানীর আয়োজন করি। ইদানিং কোরবানী দেখছি উৎসবে পরিণত হয়ে গেছে! অথচ কোরআন-হাদীসের বর্ণনা মতে এটি একটি বেশ ঝুঁকিপূর্ণ ইবাদত। আল্লাহর নবী হযরত ইব্রাহীম (আ.) এর সময় থেকে যদিও আনুষ্ঠানিক কোরবানীর প্রচলন কিন্তু কোরবানীর শুরু সেই প্রথম মানব হযরত বাবা আদম (আ.) এর সৃজন কালে; যখন মহান আল্লাহ আমাদের আদি পিতাকে সৃষ্টি করে ফেরেশতাদের বললেন তাঁকে সেজদা করতে। সব ফেরেশতারা তাঁদের যাবতীয় অহঙ্কারকে আল্লাহর হুকুমের সম্মুখে কোরবানী দিয়ে আদম (আ.) কে সেজদা করলেন, নূর কীভাবে মাটিকে সেজদা করবে এই বাদানুবাদে গেলেন না। গেল ইবলীস, সে তার আমিত্বকে কোরবানী তো দেয়-ই নি উল্টো আল্লাহর সাথে বিবাদে জড়ালো এই বলে যে আগুন কীভাবে মাটির সামনে বিনীত হবে। প্রথমত সে আল্লাহর হুকুম মানেনি, দ্বিতীয়ত সে অহঙ্কার করল এবং তৃতীয়ত সে ভুল স্বীকার না করে উল্টো জেদ ধরলো আদম জাতিকে সে কোন ভাবেই কোরবানী হতে দেবে না। অবলা পশুটির গলায় ছুরি চালাবার আগে নিজেকে প্রশ্ন করুন হতভাগা ইবলীসের ঐ গুণগুলো (!) আপনার মধ্যে আছে কিনা, আপনি কি কোরবানী দিচ্ছেন না কোরবান হচ্ছেন।
হযরত ইব্রাহীম (আ.) কে মহান আল্লাহ অনেক বছর পর সন্তান দেওয়ায় তিনি সন্তানের প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়লেন যে আল্লাহ প্রেম থেকে কিছুটা দূরে সরে পড়লেন যা নবীদের ক্ষেত্রে বেমানান (আমি মনে করি সবার ক্ষেত্রেই বেমানান)। আল্লাহ সাথে সাথে ডাক দিলেন প্রিয় জিনিস কোরবানী দিতে হবে। ইব্রাহীম (আ.) পড়লেন মহা ভাবনায়। প্রিয় জিনিস কী বা কোনটি? শেষে পেলেন, আর কেউ না, নিজের সন্তান। কোন প্রকার ইতস্তত না করে নিজের প্রিয় পুত্রকে নিয়ে চললেন কোরবানী দিতে। তিনি চাইলে ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাফ চেয়ে বিষয়টি পরিবর্তন করে পুত্র কোরবানী নাও দিতে পারতেন। কিন্তু হযরত ইব্রাহীম (আ.) সফল। এবার আপনার পালা। নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো প্রিয় জিনিস কোনটি- আল্লাহ না দুনিয়া? যদি আল্লাহ হয় তবেই পশু কোরবানী আপনার জন্য। আর যদি দুনিয়া-ই প্রিয় হয় তবে অবলা পশুর গলায় ছুরি চালাবার আগে চিন্তা করা উচিত দুনিয়ার মায়া, লোভ, অহংকার, হিংসা, রিয়া, অজ্ঞানতা ইত্যাদি দোষ সমূহ আপনি কোরবানী দিতে পেরেছেন কিনা। না পারলে কিয়ামতের ময়দানে এই অবলা পশুগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেবে এই বলে যে, আপনি মনের পশুত্বকে কোরবান না করে মনুষ্যত্বকে কোরবান করেছেন। তখন আল্লাহ এই অবলা জীব গুলোকে আপনার ঘাড়ে তুলে দিয়ে সবার সামনে আপনাকে লাঞ্ছিত করবেন। সুতরাং কোরবানী দেবেন না হবেন একটু ভেবে দেখার অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×