somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু রিভিউ ও ডাউনলোড লিংক

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ এক আজব প্রানি। আর এই আজব প্রানির চিন্তা, ভাবনা কাজ কর্মের বিচিত্রতার জুড়ি মেলা ভার...

আজকের মুভিটি অনেক কারনেই বড় বেশি জটিল(complicated) ধরনের। এবং এটি সবার ভাল না লাগাটাই অতি মাত্রায় স্বাভাবিক হবে। তবে মুভি দেখতে দেখতে চিন্তার রাজ্যে ডুবে যেতে এবং ভিন্ন স্বাদের মুভির প্রতি যাদের আকর্ষণ আছে তাদের জন্য এটি হতে পারে সেইরকম বিনোদন।

Bad Guy (original title: Nabbeun namja) বিখ্যাত কোরিয়ান পরিচালক কিম-কি-দুক পরিচালিত ২০০১ সালে কোরিয়ায় মুক্তি প্রাপ্ত কোরিয়ান ভাষার মুভি।
মুভির রেটিং:-IMDB: ৬.৮/১০

আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাই... তবে অনেক বেশি আঁধারের পর্দায় ঢাকা পড়ে যাওয়া গল্প নিয়ে আর সাথে কিছু কিম-কি-দুকিও তুলির আঁচে এক অসাধারন সৃষ্টি করেছেন অনন্যময় পরিচালক কিম-কি-দুক।

বেশ ভদ্র শিক্ষিত এক মেয়ের জীবনে আঁধার নেমে আসার গল্প। হঠাৎ আঘাত হানা নিষ্ঠুর কাল বৈশাখি ঝড়ে বিধ্বস্ত কোন এলাকার মত মেয়েটির জীবনেও ঠিক নির্মম এক ঝড়ের আঘাত হানে এক খারাপ লোক... মেয়েটির কাছে অপমানিত হওয়ার পর ক্রোধ, লিপ্সার বশীভূত হয়ে এক সন্ত্রাসী সেই মেয়েকে বেশ্যা বানিয়ে ছাড়ে। না এখানে গল্পের শেষ নয়... বরং শুরু... এর পর ক্রমাগতই বদলাতে থাকে দৃশ্যপট...

এখানে উল্লেখ্য মুভির কাহিনির প্রয়োজনে সেক্স থেকেও সেই সেক্সের দৃশ্য মোটেও মাত্রা অতিক্রম করার মত নয়... কিছু কিছু মুভিতে মুভির নামের সাথে সেক্স জুড়ে দিয়েই যেমন দেদারসে নগ্ন দৃশ্যের প্রদর্শনী শুরু করে এই ক্ষেত্রে কিম-কি-দুক যথেষ্ট সাবধানী ছিলেন বলতে হবে। অহেতুক নগ্নতা দিয়ে ছবিটির শিল্পগুণে কালি লাগতে দেননি। যা না দিলেই নয় সেটুকু তাও খুবই সতর্কতার সাথে দৃশ্যায়িত করেছেন। তবে এতে অন্তর্নিহিত ভাব প্রকাশেও কোন ক্ষতি হয়নি।
আর কিম কি দুকের ক্যামেরার কাজ সত্যিই অন্যরকম যা আপনাকে দেখে উপলব্দি করতে হবে... বেশ কিছু শট আছে যা আপনার মনের গভিরে দাগ কাটতে সক্ষম হবে...

আর সন্ত্রাসী চরিত্রটির কথা বলতে গেলে শুরুতেই বলব আমার এক বন্ধু ছিল যার আচরণের সাথে এই ব্যাড গাইের চরিত্রের অনেক মিল এবং অতি অবশ্যই ওর আচরণের কারনে ও আর এখন আমার বন্ধু নয়। যাই হোক, এটি এমনই এক চরিত্র যা মানুষের নির্মম খারাপ সত্তার পাশাপাশি মমতাময় ভাল সত্তারও বহিঃপ্রকাশ ঘটায়... কি ভাবনায় পড়ে গেলেন... এই কথাটা বুঝতে চাইলে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে... আর পুরো মুভি জুড়ে তো আছেই মেয়েটির পীড়াদায়ক সময় ভ্রমন যে ভ্রমন শেষের মেয়ের সাথে ভ্রমন পূর্বের মেয়েকে মিলাতে পারবেন না... বড় বেশি ভাবনা উদ্রেককারী মুভি এটি...

আর অসাধারন সিনেমাটোগ্রাফি, স্ক্রীন প্লে, মনোমুগ্ধকর ঠাণ্ডা অভিনয় সাথে খুতহীন কিম-কি-দুকের অনন্য পরিচালনা...

যদি ভিন্ন ধরনের মুভি দেখতে ভাল লাগে শুধু মাত্র তবেই দেখুন... আর কনসেপ্ট পছন্দ না হলে এড়িয়ে যান... ধন্যবাদ...

রিভিউ করেছেনঃ Aeiub Riyon

:):):)এমন হাজার রিভিউ ও ডাউনলোড লিংক পেতে ভিজিট করুন http://www.moviepagol.com

:P:P:Pআর পেইজে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন https://www.facebook.com/moviepagol
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×