somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহিলা দিয়ে ‘বডি মাসাজের’ ইচ্ছা, কলকাতায় এসে সর্বনাশ তিন বাংলাদেশির

০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর শেষে বিনোদনের উদ্দেশ্যে ভারতে ঘুরতে এসেছিলেন তাঁরা। প্রথমে কলকাতায়, তার পরে দিল্লি ঘুরে দার্জিলিঙ যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ছন্দপতন। লাইট পোস্টে বিজ্ঞাপন দেখে মাসাজ পার্লারে বডি মাসাজ নিতে গিয়েই সর্বস্ব খোয়ালেন বাংলাদেশের তিন যুবক।

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রামের তিন যুবক। এঁদের মধ্যে দু’জন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং অন্য এক যুবক ব্যবসায়ী।

কলকাতায় এসে নিউমার্কেট এলাকার একটি হোটেলে ওঠেন তাঁরা। পরদিন ৩১ তারিখ হোটেলের পাশেই একটি ল্যাম্পপোস্টের গায়ে ‘রিল্যাক্সিং বডি মাসাজ’ সম্পর্কিত একটি বিজ্ঞাপন দেখে মাসাজ করানোর ইচ্ছা জাগে ওই তিন বাংলাদেশির মধ্যে এক যুবকের। এর পর বিকেলের দিকে বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে ফোন করতেই ফোনের ওপার থেকে মাসাজ সম্পর্কিত যাবতীয় তথ্যের বিবরণ দেওয়া হয়।

পার্লার কর্তৃপক্ষের কথাবার্তায় আশ্বস্ত হয়ে ওই পার্লারে যাওয়ার ব্যাপারে মনস্থ করেন তিনজন। সেই মতো সন্ধ্যা নাগাদ গিরিশ পার্ক এলাকায় এসে একটি বস্তির ভিতর ঢুকতেই মনে প্রশ্ন জাগে ওই তিন বাংলাদেশি যুবকের। কিন্তু পার্লারের তরফে পাঠানো এক ব্যক্তিকেই প্রশ্ন করতেই তাঁদের বলা হয়, এই পার্লারটি কলকাতার বহু পুরনো, পার্লারের ভিতরে ঢুকলেই বোঝা যাবে। এরপর আর প্রশ্ন না বাড়িয়ে হানি-মেহবুবরা চুপ করে যান।
[img]https://ebela.in/polopoly_fs/1.733536.1514891871!/image/image.jpg[/img]
পার্লারে পৌঁছতেই রিশেপসনে বাকী দুই জনকে বসিয়ে রেখে মাসাজ করতে ইচ্ছুক বাংলাদেশি যুবককে একটি নির্দিষ্ট ঘরে যেতে বলা হয়। ওই যুবক মাসাজের জন্য নির্দিষ্ট বিছানায় বসতেই মাসাজের নামে জোর করে যৌনাচার করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপর ওই যুবক বাইরে এসে যখন তার অন্য দুই বন্ধুকে ঘটনার কথা জানাতে থাকেন, ঠিক তখনই তাঁদের তিনজনকে ওই পার্লারের কয়েকজন ঘিরে ধরে তাঁদের কাছ থেকে প্রায় ৭০ হাজার বাংলাদেশি টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

বিদেশের মাটিতে এমন একটি ঘটনার সাক্ষী হবেন, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি ওই তিনজন বিদেশি। জানাজানির ভয়ে গিরিশ পার্ক কিংবা নিউ মার্কেট থানাতেও ওই ঘটনার কথা জানাতে দ্বিধাবোধ করেন তাঁরা। মানসিকভাবেও ভেঙে পড়েন ওই বাংলাদেশি যুবক। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই তিনজনই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার সকালে নিউমার্কেট এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছিলেন তাঁরা। লজ্জায় মুখ খুলতে রাজি না হলেও পরে এক যুবক জানান, ‘‘আমাদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, কিন্তু তারপরও কেন জানি না ওই পার্লারে যাই এবং সেখানে পৌঁছনোর পরেই একটি রুমে আমাদের ওই বন্ধুটিকে যেতে বলা হয়। এরপর তাঁকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়।’’

তিনি আরও জানান, ‘‘কলকাতার পাশাপাশি দিল্লি ও দার্জিলিঙ ঘুরে আমাদের বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল, এখন আমাদের কাছে কোনও অর্থই নেই। অর্থাভাবে ইতিমধ্যেই এক বন্ধু আজ সকালেই বাংলাদেশের উদ্যেশ্যে ফিরে গিয়েছেন।’
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×