তিনদিনের হরতাল আজ অতিবাহিত হল।জামায়াত পর পর দুদিন সাথে বিএনপি একদিন,কিন্ত এই হরতালে কোনদলের কি ফায়দা হয়েছে? শুধুমাত্র আমাদেরমতো হতভাগা সাধারনের ক্ষতি ছাড়া।এভাবে লাগাতার হরতাল কোনদেশে কি আছে? আছে কি সাধারন মানুষ মেরে নিজের জেদ বজায় রাখার কোন নজির? যারা রাজনীতি করেন তারা কি সাধারন মানুষের কথা একটুও চিন্তা করবেন না? আদৌ করেন কিনা? মার্চ মাস চলছে, প্রত্যেক স্কুলে পড়াশুনার কি অবস্থা, বলাতো হচ্ছে স্কুল খোলা থাকবে,কিন্তু কটা বাচ্চা স্কুলে যেতে পারছে?বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না,কোন ভরসায় হরতালের মাঝে স্কুলে যাবে?বাচ্চাটার যদি কোন ক্ষতি হয়,সে দায়তো কোন দল বা সরকার নেবে না।এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের ভোগান্তি পোয়াতে পোয়াতে পরীক্ষা শেষ হবে।এরপর রয়েছে বাজারের ব্যাপার।রাজনীতিবিদরা কি হরতালের মাঝে বাজারে গিয়ে দেখেছেন বাজারের কি অবস্থা?বাজারে পণ্যের মূল্য আকাশের সর্ব চুড়ায় গিয়ে পৌছেছে।বাঙালীর ভাগ্য আর ফিরল না।প্রতিবাদ করারও সাহস নেই।আমরা এখন জিম্মি জীবনযাপন করছি।
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

