somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলাসী দেশপ্রেম অথবা রৌদ্রস্নান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন বিস্তর দেখলাম, দীর্ঘদিন দেশের বাইরে থাকা এবং ভিনদেশের নাগরিকত্ব প্রাপ্ত অনেকেরই স্বদেশপ্রেম মাঝে মাঝে উথলে উঠে, আর এমন প্রবল দেশপ্রেমের জোয়ারে হাবুডুবু খেতে খেতে ভাবি, এদেরকেই যখন বলা হয় দেশে ফেরার কথা, মানুষের জন্য, নিজ মাতৃভূমির জন্য কিছু করার কথা, তখন নির্বিকার বাস্তবাদী মানুষের মতো জানাতে থাকে, “কী করব সেখানে, খাব কী (যেনবা ১৬ কোটি বাঙালী প্রত্যহ না খেয়ে থাকে, গ্রাচ্ছাদনের জন্য ভিখ মাগে), ভাল চাকুরী নেই, ধুলো-বালি, ট্রাফিক জ্যাম, শিক্ষার মান যাচ্ছেতাই (যে নিম্ন শিক্ষায় তাদের জন্মদাতা কিংবা জন্মদাত্রী থেকে শুরু দেশে বর্তমান আত্মীয়-স্বজন-পরিবার অব্দি শিক্ষিত), বাচ্চাদের ভবিষ্যত (সমস্ত বাঙালী নর-নারী তবে এই চরম আশংকা থেকে নতুন শিশু জন্ম বন্ধ করে দেবে) দুর্নীতি, অসুস্থ পরিবেশ আর অনিশ্চিত জীবন ইত্যাদি ইত্যাদি, ও বহুবিধ!!! ”

বস্তুত, যা না বললেও টের পাই, তারা গাড়ী করে অফিস যায়, গাড়ী করে বাড়ি ফেরে, বাজার, সওদা থেকে শুরু করে ডাক্তার দেখানো অব্দি গাড়ি করেই সারে, যা কিনা একই সাথে উপাদেয় শীত ও উষ্ণতা উৎপাদনে সক্ষম। পক্ষান্তরে আমাদের বাড়ি থেকে কর্মক্ষেত্র কিংবা কর্মক্ষেত্রে থেকে ঘরে ফিরতে ফিরতেই সমগ্র জীবন দুর্বিষহ ভোগান্তিতে শেষ হয়ে যায় যেন। বুঝতে পারি এও, তাদের দাঁত থেকে শুরু করে হাত-পায়ের আঙুল অব্দি বীমা কোম্পানীর মহামূল্যবান নিশ্চয়তায় আশ্বস্ত, যখন এখানে জীবনের মূল্যও কানাকড়ি। বেকার থাকো অথবা চাকুরীজীবি হও, বেঁচে থাকো অথবা মারা যাও, সবকিছুই সেখানে এতটাই নিশ্চিন্ত ও নিরাপদ যে, টিভি খুলে কিংবা ইন্টারনেটে দেশের মহোত্তম স্মরণে মাঝে মাঝে আবেগী হওয়া যেতেই পারে।

আমার শ্বাস কষ্ট হয় সেই সব বাংলাদেশী ভিনবাসীদের গ্রীষ্মকালীন অবসর অথবা বিলাসী রৌদ্রস্নানের মতো দু-পাঁচ বছরে মাস-দুমাসের জন্য স্বদেশ ভ্রমণের নানাবিধ ও আবেগী মুহূর্তে দেশেপ্রেমের বাঁধভাঙ্গা আকুলতা দেখে। তখন অনিবার্যভাবেই এই প্রশ্নগুলো মাথা ভারী করে তোলে -

দেশ কি শুধুই রেমিটেন্স চায়, নাকি চায় কেবল মুহূর্তকালীন শব্দ-সর্বস্ব আবেগী প্রেম? দেশ কি চায় না সেইসব পরিশ্রমী নাগরিকদের, যারা ভিন দেশে নিজেদের প্রমাণ করেনি কেবল, যোগ্যও করে তুলেছে। পৃথিবীর সব গর্ভধারিণী কি ন্যুনতম এই আশা করতে পারে না, যৌবনে প্রসবিত সন্তান তার বার্ধক্য অথবা দুর্দিনে পাশে দাঁড়াবে, সেবা করবে, এবং চলার পথের অবলম্বন হয়ে তাকে প্রতিনিয়ত আশ্বস্ত করবে যে, সে পাশেই রয়েছে যোগ্য সন্তান রূপে। নাকি মাঝে মাঝে দু’একখানা আবেগী পত্র আর কিছু টাকা পাঠিয়েই সন্তান শোধ করবে গর্ভধারিণীর চির-ঋণ, আজীবন, এভাবে ??????


০৭.০২.১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×